Apan Desh | আপন দেশ

হামলা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।  সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তারা বিভিন্ন ধরনের স্লোগানে হামলার প্রতিবাদ জানায়।  অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলায় হামলাকারীদের অজ্ঞাতনামা করা হয়েছে। তাদের দাবি, হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হলেও তাদের বিরুদ্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। 

০৯:৩২ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় হামলা শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, লালনের মাজার থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন সে মুহূর্তে তার ওপর একজন ডিম ছুঁড়ে মারে এবং প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকেন তিনি। পাটওয়ারীর ওপর হামলার দাবি করে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। তিনি পোস্টে লেখেন, ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় Nasiruddin Patwary ভাইয়ের ওপর বিএনপির হামলা। 

০৮:৩৩ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রোববার

রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা, ভাঙচুর ও আলুর বস্তা নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। সংগঠনটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। একইসঙ্গে জেলার সব কোল্ড স্টোরেজে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী চেম্বার অব কমার্সের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির সভাপতি মো. আবু বাক্কার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কৃষি বিপণন অধিদফতর গত ৩১ আগস্ট প্রজ্ঞাপন জারি করে কোল্ড স্টোরেজে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা থেকে কমিয়ে ৬ টাকা নির্ধারণ করে। সরকারি নির্ধারিত ওই ভাড়া অনুযায়ী বর্তমানে আলু সংরক্ষণ ও ডেলিভারি দেয়া হচ্ছে।

০৬:৪২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

কেরানীগঞ্জে কিশোর গ্যাং নেতাকে কুপিয়ে হত্যা

কেরানীগঞ্জে কিশোর গ্যাং নেতাকে কুপিয়ে হত্যা

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক কিশোর গ্যাং নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফরহাদ রাজধানীর রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং পাটালি গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশিনগর এলাকাতেই থাকতেন। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন অন্যতম। চার বছর আগে বিয়ে করলেও তার কোনো সন্তান নেই।

০৭:৫২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল

মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের টাডা-উ আন্তর্জাতিক বিমানবন্দর। এ বন্দরে বিদ্রোহী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) ড্রোন হামলা হয়েছে। এরপর থেকে বিমানবন্দরটির সব ধরনের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল তাদের ফেসবুক পেজে জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হামলার ঘটনার পর মান্দালয় বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো সাময়িকভাবে নিকটবর্তী অন্য একটি বিমানবন্দরে স্থানান্তর করা হয়েছে। এর

০৩:৪৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের প্রবাসী নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের প্রবাসী নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. জামাল মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (০৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়ার বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মো. ছিডু মিয়া ব্যাপারীর ছেলে। বাড়িতে তার মা-বাবা, স্ত্রী এবং এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় চার-পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল মিয়া। সেখানে তিনি একটি ভ্যারাইটি সুপারশপ গড়ে তোলেন। একজন কর্মচারী রেখে নিজেই ব্যবসাটি পরিচালনা করছিলেন।

০৬:১৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement