ছবি : সংগৃহীত
ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ‘অপারেশন ট্রু প্রমিজ ফোর’-এর ১৯তম পর্যায়ে দখলদার দেশটির অভ্যন্তরে এক ভয়াবহ হামলা পরিচালনা করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (০৭ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানায়, বাংলাদেশ সময় শনিবার ভোরের দিকে ইরান থেকে নতুন মিসাইল ছোড়া হয়েছে। স্থানীয় শুক্রবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত তিনবার মিসাইল হামলা চালিয়েছে। নতুন মিসাইলের প্রভাবে ইসরেৌয়লের মধ্যাঞ্চল ও দখলকৃত পশ্চিমতীরে সতর্কতামূলক সাইরেন বাজছে।
গত ২৮ ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরান। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই ১০টির বেশি দেশের বিরুদ্ধে বীরদর্পে লড়ে যাচ্ছে। এবার তারা নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহার শুরু করেছে বলে ইসলামি প্রজাতন্ত্র জানিয়েছে।
ইরান জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘অপারেশন ট্রু প্রমিজ ৪'-এর ২২তম ধাপ শুরু করেছে। খোররামশাহর-৪, খাইবার এবং ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের একটি বিশাল বহর নিয়ে মধ্য ইসরায়েলে এ হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন<<>>ইরানের পক্ষে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এ হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বাণিজ্যিক ও প্রশাসনিক প্রাণকেন্দ্র তেল আবিব। বিশেষ করে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইসরায়েলি বিমান বাহিনীর ২৭ নম্বর স্কোয়াড্রনের ঘাঁটিকে লক্ষ্য করে এ আক্রমণ চালানো হয়। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়া হাসান ইবনে আলী’ সাংকেতিক নামে পরিচালিত এ অভিযানে খুররমশাহর-৪ ক্ষেপণাস্ত্রগুলো সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
ইরানের দাবি, ইসরায়েলের গর্ব হিসেবে পরিচিত সাত স্তরের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ রোধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ড্রোনের ঝাঁক এবং ভারী এ ক্ষেপণাস্ত্রের সম্মিলিত আক্রমণ তেল আবিবের সুরক্ষা বলয় ভেদ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও কাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে নজিরবিহীন।
এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা প্রকাশ করেছেন যে, ইরান এ পর্যন্ত মূলত এক দশকের পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য নতুন উন্নত অস্ত্র প্রস্তুত রাখছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































