Apan Desh | আপন দেশ

ইরানের আবাসিক এলাকায় বিমান হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৩, ৬ মার্চ ২০২৬

ইরানের আবাসিক এলাকায় বিমান হামলা, নিহত ২০

ছবি: সংগৃহীত

ইরানের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শুক্রবার (০৬ মার্চ) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, শিরাজ শহরের একটি আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। শহরটি ইরানের ফারস প্রদেশে অবস্থিত। ফারস প্রদেশের ডেপুটি গভর্নর জলিল হাসানি জানান, সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার জেরে শিরাজে এ হতাহতের ঘটনা ঘটে। হামলাটি শহরের জিবাসহর এলাকার একটি আবাসিক অংশে চালানো হয়।

তিনি এ ঘটনাকে নিরপরাধ নাগরিকদের ওপর হামলা হিসেবে উল্লেখ করেন। এর আগে একই শহরে আরেক হামলায় দুইজন প্যারামেডিক নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা সপ্তম দিনে গড়িয়েছে। চলমান এ সংঘাতে দেশটিতে প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে। শুক্রবার ইরানি রেড ক্রিসেন্ট জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩২ জনে।

অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেও ইসরায়েলে হতাহতের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) স্থানীয় সময় সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সংঘাতে আহত ১৪০ জন ইসরাইলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন <<>> ‘ইরানে মার্কিন সেনা পাঠানো সময়ের অপচয়’

টাইমস অব ইসরাইল জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৬১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৮৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অনেকের অবস্থা গুরুতর। বাকিদের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়