ছবি : সংগৃহীত
ইরানে হামলা নিয়ে ভয়ঙ্কর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, ‘শনিবার (০৭ মার্চ) রাতে রানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে ইরানে।’
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
স্কট বেসেন্ট বলেন,‘শনিবার রাতে ইরানের ওপর আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে। মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।’
আরও পড়ুন : নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ফের হামলা ইরানের
এসময় বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার’ অভিযোগ আনেন। এ প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































