ছবি: সংগৃহীত
ইরান গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের দিকে ড্রোন ছোড়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানিয়েছেন, এসব দেশের বিরুদ্ধে ইরানের ভূখণ্ড থেকে কোনো হামলা চালানো হয়নি।
তিনি ইঙ্গিত দিয়েছেন, এ হামলাগুলো হয়তো ‘সাজানো’ হতে পারে। বাঘায়ি বলেন, আমরা বারবার সতর্ক করেছি, শত্রুরা আমাদের এবং অন্যান্য দেশের মধ্যে ফাটল ধরানোর জন্য কিছু হামলার নাটক সাজাতে পারে।
এ তিন দেশের মধ্যে আজারবাইজানে ড্রোন, তুরস্কে ক্ষেপণাস্ত্র এবং সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। তবে তেহরান শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
আরও পড়ুন <<>> ইরানের নতুন নেতাকে পুতিনের অভিনন্দন
সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ফোনালাপে বিষয়টি পরিষ্কার করেছেন।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। পাল্টা আঘাত হানে ইরানও। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনা এবং ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের বাইরে এখনো কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































