Apan Desh | আপন দেশ

কুয়েতে ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৯, ৪ মার্চ ২০২৬

কুয়েতে ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে বাড়ছে মৃত্যুর মিছিল। তারই ধারাবাহিকতায় ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ গিয়ে পড়েছে কুয়েতে একটি আবাসিক এলাকায়। যার আঘাতে ১১ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (০৪ মার্চ) স্থানীয় সময় মধ্যরাতে দেশটির রাজধানী গভর্নরেটের এলাকায় এ ঘটনা ঘটে।

তথ্যানুসারে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি ভাবন আঘাত করে। পরে সেটি জানালার কাঁচ ভেঙে রুমের ভেতরে প্রবেশ করে ওই কিশোরী শ্যাপনেলের আঘাতে আহত হয়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে চিকিৎসক দল পৌঁছে চিকিৎসা শুরু করে।

অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় থেকেই তাকে বাঁচানোর প্রচেষ্টা অব্যাহত ছিল। আল-আমিরি হাসপাতালে পৌঁছানোর পর প্রায় ৩০ মিনিট ধরে তার চিকিৎসা চলে। বাঁচানোর জন্য বহু প্রচেষ্টা সত্ত্বেও, শ্যাপনেলের আঘাতের কারণে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

আরও পড়ুন <<>> ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিক উদ্ধার

মেয়েটির পরিবারের চার সদস্য, যার মধ্যে তার মা-ও রয়েছেন, বর্তমানে তাদের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ওই প্রবাসী পরিবার কোন দেশের নাগরিক, তা প্রকাশ করেনি মন্ত্রণালয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়