Apan Desh | আপন দেশ

ইরানকে সতর্কবার্তা সৌদি প্রতিরক্ষামন্ত্রীর

আন

প্রকাশিত: ১৩:৩৯, ৭ মার্চ ২০২৬

ইরানকে সতর্কবার্তা সৌদি প্রতিরক্ষামন্ত্রীর

সাম্প্রতিক ঘটনা নিয়ে সৌদি আরবকে সতর্কবার্তা দিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। শনিবার (০৭ মার্চ) তিনি এই সতর্কবার্তা দেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

শনিবার ভোরে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন সেনা সদস্যরা অবস্থান করছিলেন এমন একটি বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছেন তারা। এ ছাড়া একটি বড় তেলক্ষেত্রকেও ড্রোন হামলা থেকে রক্ষা করা হয়েছে।

এক সপ্তাহ আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলার পর পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এরপর থেকেই উপসাগরীয় এলাকায় হামলা জোরদার করেছে ইরান। 

বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব জানায়, চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির পূর্বাঞ্চলীয় রাস তানুবা তেল শোধনাগারে অন্তত দুটি ড্রোন হামলা হয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে প্রিন্স খালিদ জানান, তারা ‘সৌদিতে ইরানি হামলা এবং তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা’ নিয়ে আলোচনা করেছেন।

প্রিন্স খালিদ বলেন, ‘আমরা জোর দিয়ে বলেছি যে, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করছে। আশা করি, ইরান বিচক্ষণতার পরিচয় দেবে এবং কোনো ভুল হিসাব করা থেকে বিরত থাকবে।’

এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স-এ জানায়, রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে।

পরে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে জানায়, একই ঘাঁটিতে আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। সেটিও প্রতিহত করা হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের

সরকারি এই সংবাদ সংস্থাটি আরও জানায়, আমিরাত সীমান্তের কাছে শায়বাহ তেল ক্ষেত্রে একের পর এক ড্রোন হামলা চালানো হয়েছিল। সেগুলোও ধ্বংস করে দেয়া হয়েছে। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ