Apan Desh | আপন দেশ

কুয়েতের প্রধান বিমানবন্দরে ইরানের সফল ড্রোন হামলা 

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫৬, ৮ মার্চ ২০২৬

কুয়েতের প্রধান বিমানবন্দরে ইরানের সফল ড্রোন হামলা 

কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে একটি জ্বালানি ট্যাংক ও ভবনে আগুন ধরে যায়।

রোববার (০৮ মার্চ) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল–জাজিরা ও মিডল ইস্ট আই।

কুয়েত সরকার বলছে, কিছুক্ষণ আগে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্তের পর সেগুলো ধ্বংস করেছে।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংক ও পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির প্রধান ভবনে ড্রোন হামলার পর সেখানে আগুন ধরে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই স্থানের আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ করে।

আরও পড়ুন : নতুন পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তৎক্ষণাৎ পাল্টা হামলা শুরু করে ইরানও। এর জেরে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ