ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ১৮১ জন শিশু, যাদের বয়স ১০ বছরের কম। এছাড়া আহত হন কমপক্ষে ৫ হাজার ৪০২ জন। এ আহতদের মধ্যেও ১০০ জন শিশু আছে।
আরও পড়ুন<<>>খামেনি পুত্র মোজতবা ইরানের নতুন নেতা নির্বাচিত
মঙ্গলবার (০৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি এনজিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা)। বিবৃতিতে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি থেকে ০৩ মার্চ পর্যন্ত চারদিনে ইরানজুড়ে শত শত রাউন্ড বোমা ফেলেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের সামরিক ঘাঁটি, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে এসব বোমা।
ইরানে নিহত এবং আহত সংক্রান্ত প্রচুর তথ্য আসছে উল্লেখ করে হারানা জানায়, সেসব তথ্য যাচাইয়ের কাজ চলছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































