Apan Desh | আপন দেশ

ইরাকে বিমান বিধ্বস্ত, নিহত ৪ মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৬, ১৩ মার্চ ২০২৬

ইরাকে বিমান বিধ্বস্ত, নিহত ৪ মার্কিন সেনা

ছবি: সংগৃহীত

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল বোয়িং কেসি-১৩৫ স্ট্রাটো ট্যাংকার। দুর্ঘটনার সময় বিমানে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান চলছে।

বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—এ দুর্ঘটনা শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলির কারণে ঘটেনি। তবে দুর্ঘটনার সময় একই এলাকায় যুক্তরাষ্ট্রের আরেকটি জ্বালানি সরবরাহকারী বিমানও অবস্থান করছিল। বৃহস্পতিবার (১২ মার্চ) এ দুর্ঘটনা ঘটে। এর সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সেন্টকম।

আরও পড়ুন<<>> কুদস দিবসে ইরানে লাখো মানুষের মিছিল

এদিকে নিহত সেনাসদস্যদের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়