Apan Desh | আপন দেশ

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ, বাবা মায়ের ওপর হামলা

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২২, ৯ মার্চ ২০২৬

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ, বাবা মায়ের ওপর হামলা

ছবি: আপন দেশ

গাইবান্ধার আসাদুজ্জামান উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৩ বছর বয়সী স্কুল শিক্ষার্থী মোছা. অঞ্জনা আক্তার রোজাকে উত্ত্যক্তর প্রতিবাদ করায় বাবা মায়ের ওপর সন্ত্রাসীরা হামলা চালানো হয়েছে।

রোববার (০৮ মার্চ) বিকেলে গাইবান্ধা পৌরসভার কাউয়া চত্বরে সন্ত্রাসীরা কিশোরীর পিতামাতা ও আত্মীয়দের উপর চড়াও হয়। পরে তারা দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে।

আক্রমণকারীরা কিশোরীর পিতা রঞ্জুমিয়াকে চায়নিজ কুড়াল দিয়ে মাথায় গুরুতর জখম করেছে। কিশোরীর মাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপায়। এছাড়া অন্য দুই জনকে মারধর করে রাস্তায় ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুন <<>> সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের যুবক নিহত

এ ঘটনায় অঞ্জনা আক্তার রোজার মা শারমিন বেগম ১৪ জনের নামে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। মো. মিসান মিয়া (১৯), মো. রাকিব বাবু (১৯), মো. রফিক মিয়া, মো. লিমন মিয়া (২০), মো. ভোন্দালু মিয়া (২৫), মো. রতন মিয়া (৩৫), মো. রোমান মিয়া (২৫) সহ ১৪ জনকে আসামি করা হয়। বর্তমানে কিশোরীর মা-বাবাসহ চারজন গুরুতর আহত অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি আছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়