ছবি : সংগৃহীত
ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। স্থানীয় সময় শনিবার (০৭ মার্চ) রাতে তেল আবিবকে লক্ষ্য করে একাধিকবার মিসাইল ছুড়েছে দেশটি। রোববার (০৮ মার্চ) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, নুতন ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে।
ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিমাণ কমে গেলেও দেশটি প্রায় সারারাত ইসরায়েলকে টার্গেট করেছে। তবে কোনো ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে কি না সেটি এখনো স্পষ্ট নয়।
আরও পড়ুন<<>>২২০ মার্কিন সেনা নিহতের দাবি ইরানের
এদিকে ইরান জানিয়েছে, তারা কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি বাংলাদেশ সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর কয়েকজন যুক্তরাষ্ট্রের সেনা সদস্যকে আটক করা হয়েছে।
তবে ঠিক কতজন সেনাকে আটক করা হয়েছে তা তিনি উল্লেখ করেননি। এছাড়া কীভাবে এবং কোথায় তাদের আটক করা হয়েছে সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি ইরানের এ প্রভাবশালী কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইরানের ভেতরে মার্কিন বাহিনীর কোনো স্থল হামলার তথ্য পাওয়া যায়নি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































