Apan Desh | আপন দেশ

বিশ্বকাপ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, জিতবে কারা?

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, জিতবে কারা?

বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা পেতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায়। হারলেই শেষ এমন সমীকরণের এ লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে শেষ ষোলোতে। আর পরাজিত দলকে বিদায় নিতে হবে শিরোপার স্বপ্ন থেকে। ম্যাচটি ঘিরে বাড়তি আকর্ষণের অন্যতম কারণ দুই কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের মুখোমুখি হওয়া। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা এ দুই তারকার জন্য এটি বিশ্বকাপের শেষ ম্যাচও হতে পারে। তাই ব্যক্তিগত ও দলীয় দুই দিক থেকেই ম্যাচটির গুরুত্ব অনেক বেশি।

০৯:৫৮ পিএম, ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement