Apan Desh | আপন দেশ

বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৭, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:০১, ১ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত সে অবস্থান থেকে সরে এসেছে দেশটি। সাবেক চ্যাম্পিয়নরা বিশ্বকাপে অংশ নিচ্ছে। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সোমবর (০২ ফেব্রুয়ারি) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তান দল শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে। এবারের বিশ্বকাপে তাদের ভেন্যু নির্ধারিত রয়েছে শ্রীলঙ্কায়।

বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে উচ্চপর্যায়ের বৈঠকের পর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ওই বৈঠকেই অংশগ্রহণের বিষয়ে সম্মতি দেয়া হয়।

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের বিষয়টি তোলে পাকিস্তান। ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিসিবি বিশ্বকাপ ম্যাচ ভারতে খেলতে আপত্তি জানায়। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনাকে কেন্দ্র করেই বিষয়টি সামনে আসে।

আরও পড়ুন <<>> অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের দল ঘোষণা

বাংলাদেশ সরকারও অবস্থান স্পষ্ট করে। নিরাপত্তা ঝুঁকি যেখানে থাকবে, সেখানে ক্রিকেটার পাঠানো হবে না বলে জানানো হয়। এ কারণে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায় বাংলাদেশ।

আইসিসি ভারতের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা নেই বলে দাবি করে। তবে বাংলাদেশের আবেদন গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

আইসিসির সদস্য দেশগুলোর ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে ভোট দেয় কেবল পাকিস্তান। এমনকি একপর্যায়ে নিজেরাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দেয় দেশটি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান