Apan Desh | আপন দেশ

রমজানের চাঁদ দেখার আহবান সৌদির

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

রমজানের চাঁদ দেখার আহবান সৌদির

ছবি: সংগৃহীত

দেখতে দেখতে আবারও চলে এল পবিত্র মাহে রমজান। কবে থেকে রোজা শুরু হবে, তা নির্ভর করবে চাঁদ দেখার উপর। সে হিসেবে সৌদি আরবের জনগণকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখার আহবান জানানো হয়েছে। স্থানীয় সময় রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট এ আহবান জানান।

রোববার আল আরাবিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৮ ফেব্রুয়ারি অথবা ১৯ ফেব্রুয়ারি রোজা শুরু হবে।

এক বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট জানায়, যারা চাঁদের দেখা পাবেন-চোখে কিংবা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে-তাদের নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন<<>>পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা

রমজান মাস হলো ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের নবম মাস। রমজানুল মোবারক ইসলামের এক মহিমান্বিত মাস। এটি শুধু সিয়াম সাধনার মাস নয়; বরং এটি আল্লাহর রহমত বর্ষণের, গুনাহ মাফের এবং জাহান্নাম থেকে মুক্তির বিশেষ সময়। এ মাসের ফজিলত ও মর্যাদা কোরআন ও সহিহ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত।

রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাবার ও পানীয় থেকে এবং অন্যান্য শারীরিক চাহিদা থেকে বিরত থাকে। সূর্যাস্তের পর কিছু খাবার গ্রহণের মাধ্যমে রোজা ভাঙা হয়, যাকে ইফতার বলা হয়।

এদিকে, রমজান মাস উপলক্ষে সৌদি আরবসহ জিসিসিভুক্ত দেশগুলোতের সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের কর্মঘণ্টা কমানো হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: