Apan Desh | আপন দেশ

অল্পের জন্য মান বাঁচল ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬

অল্পের জন্য মান বাঁচল ইংল্যান্ডের

আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন পরীক্ষা দিচ্ছে একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গতকাল পাকিস্তান নেদারল্যান্ডের বিপক্ষে অল্পের জন্য হার এড়িয়ে গেছে। আরেক ম্যাচে যুক্তরাষ্ট্র ভারতের বিপক্ষে দারুণ লড়াই দেখিয়েছে। আজ নেপাল কাঁপিয়েছে ইংল্যান্ডকে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্রুপ সি'র ম্যাচে নেপালকে ৪ রানে হারিয়েছে ইংল্যান্ড।

টস জিতে আগে ব্যাটিং করা ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে জ্যাকব বেথেল ও হ্যারি ব্রুকের অর্ধশতকে ভর করে ৭ উইকেটে ১৮৪ রান তুলেছিল। জবাবে নেমে দীপেন্দ্র সিং এইরি ও লোকেশ বমের ঝড়ো ব্যাটিংয়ে নেপাল শেষ ওভার পর্যন্ত জয়ের সুযোগ তৈরি করেছিল।

আরও পড়ুন <<>> রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারাল নিউজিল্যান্ড

শেষ ওভারে স্যাম কুরান নেপালের জয়ের স্বপ্ন ভেঙে দেন। নেপালের কাছে জয়ের জন্য ১০ রান ছিল। কিন্তু লোকেশ বম ও করন কেসি মাত্র ৫ রান তুলতে পেরেছিলেন। ফলে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানে থেমে যায় নেপাল।

কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখিয়েছে নেপাল। আজ বিশ্বকাপের মঞ্চেও ইংল্যান্ডকে প্রায় হারিয়ে দিয়েছিল। কিন্তু চাপের মুহূর্তে তারা স্নায়ুসংযম হারায়। শেষ পর্যন্ত মাত্র ৪ রানে হারতে হলো আইসিসির সহযোগী সদস্য দলটিকে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ