ছবি: সংগৃহীত
বৈভব সূর্যবংশির বিধ্বংসী ব্যাটিংয়ে ৪১২ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। শেষ পর্যন্ত ১০০ রানের ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। এ নিয়ে ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) হারারের স্পোর্টস গ্রাউন্ডে ফাইনাল অনুষ্ঠিত হয়। টস জিতে ব্যাটিং নামে ভারতীয় যুবারা।
বয়স মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশির ৮০ বলে ১৭৫ রান করেন। এটি ফাইনালে আইসিসির ৫০ ওভারের টুর্নামেন্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তার ব্যাটিংয়ে ভারত ৫০ ওভারে ভারত সংগ্রহ করে ৪১১ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড থামে ৩১১ রানে। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ক্যালেব ফ্যালকনার ৬৭ বলে ১১৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। শেষ ব্যাটার হিসেবে ফ্যালকনার আউট হওয়ার পরই ভারতের শিরোপা নিশ্চিত হয়।
ইংল্যান্ডের হয়ে বেন ডওকিন্স করেন ৬৬ রান। বেন মায়েস করেন ৪৫। অধিনায়ক থমাস রেউ করেন ৩১। জেমস মিন্টো করেন ২৮ রান।
ভারতের বোলারদের মধ্যে অ্যাম্ব্রিশ নেন ৩ উইকেট। দিপেশ ও কনিষ্ক নেন দুটি করে উইকেট। খিলান ও আয়ুশ নেন একটি করে উইকেট।
আরও পড়ুন <<>> টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ
এর আগে ভারতের ইনিংসে শুরুটা ভালো ছিল না। ওপেনার অ্যারন জর্জ ৯ রান করে আউট হন। দলীয় রান তখন ২০। এরপর আয়ুশ মহাত্রের সঙ্গে সূর্যবংশির জুটি হয় ১৪২ রানের। দলীয় ১৬২ রানে আয়ুশ ৫৩ রান করে আউট হন।
এরপর ৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশি। ব্যক্তিগত দেড়শো রানও পার করেন। দলীয় ২৫১ রানে আউট হওয়ার আগে তিনি করেন ৮০ বলে ১৭৫ রান করেন। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ১৫টি ছক্কার মার।
ভারতের রান আসে দ্রুত গতিতে। ১৩ ওভার ২ বলে দলীয় ১০০ রান পূর্ণ হয়। ২১ ওভার ৪ বলে পেরিয়ে যায় ২০০ রান। শেষ পর্যন্ত ৫০ ওভারে স্কোর দাঁড়ায় ৪১১।
বাকি ব্যাটারদের মধ্যে অভিজ্ঞান কুণ্ডু করেন সর্বোচ্চ ৪০ রান। কনিষ্ক চৌহান ২০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। ত্রিবেদি করেন ৩২ রান। মালহোত্রা করেন ৩০ রান।
ইংল্যান্ডের হয়ে জেমস মিন্টো নেন ৩ উইকেট। সেবাস্টিয়ান মরগ্যান ও অ্যালেক্স গ্রিন নেন দুটি করে উইকেট। ম্যানি লামসডেন নেন একটি উইকেট।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































