Apan Desh | আপন দেশ

টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ

টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসর শুরু হচ্ছে শনিবার (০৭ ফেব্রুয়ারি)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর ঐতিহাসিক এসএসসি গ্রাউন্ডে। লঙ্কান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে, উদ্বোধনী ম্যাচটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। টিকিট ছাড়াই মাঠে প্রবেশ করতে পারবেন দর্শকরা।

উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। এটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়। দ্বিতীয় ম্যাচে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মোকাবিলা করবে ভারত।

আরও পড়ুন <<>> আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সংশোধিত সূচি

এসএসসি গ্রাউন্ডের ৫ ও ৭ নম্বর গেট দর্শকদের জন্য খোলা থাকবে। সকাল ৯টা থেকে প্রবেশের অনুমতি দেয়া হবে। প্রবেশ ফ্রি এবং আসন সীমিত হওয়ায় লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, খেলা শুরুর আগেই মাঠে পৌঁছানোর পরামর্শ। বিশেষ করে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচের জন্য ভিড় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ