Apan Desh | আপন দেশ

পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:১০, ২ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত

উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে নিরাপত্তা শঙ্কায় নিজেদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ। জবাবে আইসিসি জানিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে তোমাদের ভারতেই খেলতে হবে। তবে দাবিতে অনড় থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশকে এবারের আসর থেকে বাদ দেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান।

এমন পরিস্থিতিতে খেলাটি না হলেও সময়মতো শ্রীলঙ্কায় যাবে ভারতীয় দল। তারা অনুশীলন করবেন, সংবাদ সম্মেলন হবে, ম্যাচের দিন সময়মতো মাঠেও থাকবে গোটা দল। আইসিসির প্রটোকল মেনে ভারতীয় দলের পক্ষ থেকে সব কিছুই করা হবে।

পাকিস্তানের সরকার এবারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জনের ঘোষণা দেয়ার পর তোলপাড় চলছে ক্রিকেট দুনিয়ায়। সম্ভাব্য পরিণতি মনে করিয়ে দিয়ে আইসিসি এর মধ্যেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানিয়েছে পাকিস্তানকে।

ভারতীয় বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। তবে বোর্ডের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, তারা নিয়ম মেনেই সবকিছু এগিয়ে নেবেন। ম্যাচটি খেলতে ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে যাবে এবং আইসিসির প্রটোকল অনুসরণ করবে। তারা সূচি অনুযায়ী অনুশীলন করবে, সংবাদ সম্মেলন করকে, সময়মতো স্টেডিয়ামে পৌঁছবে এবং ম্যাচ রেফারির খেলা বাতিল করার সিদ্ধান্তের অপেক্ষা করবে।

আরও পড়ুন<<>>বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান

আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো দলকে ওয়াকওভার তখনই দেয়া হয়, যখন প্রতিপক্ষ অধিনায়ক টসের সময় উপস্থিত না থাকেন। ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ টসের সময় মাঠে নামবেন বলেই ধারণা করা হচ্ছে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা টসের সময় না থাকলে তখন আনুষ্ঠানিকভাবে ভারতকে জয়ী ঘোষণা করা হতে পারে।

আগামী ১৫ ফেব্রুয়ারি ম্যাচটি হওয়ার কথা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ অনেক বছর ধরেই। কেবল আইসিসি ও এসিসির টুর্নামেন্টগুলোতেই মুখোমুখি হয়ে থাকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। যদিও বিশ্বমঞ্চে এ দুই দলের লড়াইয়ে ভারতের দাপট এক তরফা, ওয়ানডে বিশ্বকাপে দুই দলের আট ম্যাচের সবকটিই হেরেছে পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচে তাদের জয় মোটে একটি, তবু রাজনৈতিক কারণেই এ ম্যাচ ঘিরেই আকর্ষণ থাকে সবচেয়ে বেশি। 

টিভি সম্প্রচার থেকেও এ ম্যাচেই আয় অন্য যে কোনো ম্যাচের চেয়ে অনেক বেশি। ম্যাচটি না হলে তাই আইসিসির সম্ভাব্য আয়ে বড় ধাক্কা লাগবে। পাকিস্তানের বোর্ডকে তাই বড় জরিমানার মুখোমুখি হতে হবে অনেকটা নিশ্চিতভাবেই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান