Apan Desh | আপন দেশ

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে জিম্বাবুয়ে

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের কাছে হারের পর থেকেই শঙ্কায় ছিল সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত সে আশঙ্কাই সত্যি হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরের সুপার এইটের আগেই বিদায় নিতে হলো তাদের। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের কাছে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষেও হারে তারা। ফলে সমীকরণ কঠিন হয়ে পড়ে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হয়। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুই দল এক পয়েন্ট করে পায়। এতে এক পয়েন্ট যোগ করে সুপার এইট নিশ্চিত করে জিম্বাবুয়ে।

মঙ্গলবার শ্রীলংকার পাল্লেকেল্লেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল আয়ারল্যান্ডের। তবে ম্যাচ শুরুর আগেই বৃষ্টি নামে। কয়েকবার বৃষ্টি থামলেও মাঠ প্রস্তুতের আগেই আবার বৃষ্টি হানা দেয়। শেষ পর্যন্ত টসও করা যায়নি।

প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই দলই এক পয়েন্ট করে পায়। মোট ৫ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করে জিম্বাবুয়ে। তাদের এখনো একটি ম্যাচ বাকি রয়েছে।

আরও পড়ুন <<>> জিমন্যাস্টিক্সের পাইপলাইনে ৮০ খুদে জিমন্যাস্ট

বি গ্রুপ থেকে জিম্বাবুয়ের পাশাপাশি সুপার এইটে উঠেছে শ্রীলংকা। তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে তারা। এক ম্যাচ হাতে রেখেই ৬ পয়েন্টে নিশ্চিত করেছে পরের পর্বের জন্য।

চার ম্যাচে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আয়ারল্যান্ড। তারা গ্রুপের সব ম্যাচ শেষ করেছে। অস্ট্রেলিয়া তিন ম্যাচে এক জয় ও দুই হারে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। তিন ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি ওমান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়