বাসস লোগো ও মাহবুব মুর্শেদ। ফাইল ছবি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ চলমান অনিয়ম, দুর্নীতি ও সাংবাদিক-কর্মচারী হয়রানির বিরুদ্ধে এবার সোচ্চার হয়েছে প্রতিষ্ঠানটিতে নিয়োজিতরা। বাসসের অভিযোগ নিয়ে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাসস প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম আহাদ। সভায় সকল বিভাগের সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন<<>> গুমের সংবাদ পরিবেশন করে এমডির হয়রানির শিকার বাসস সাংবাদিক
তার বলেন, সংস্থাটিতে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে জাতীয় দৈনিকগুলোতে সংবাদ প্রকাশিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত শুরু করেছে। তথ্য মন্ত্রণালয় ও এ বিষয়ে কাজ করছে বলে জানা গেছে।
বক্তারা অভিযোগ করেন, পরিচালনা বোর্ডকে অকার্যকর করে রেখে সংস্থায় স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠা করা হয়েছে। অনেক সাংবাদিক-কর্মচারী সরাসরি এর শিকার হলেও এতদিন পরিস্থিতির কারণে তারা প্রকাশ্যে কথা বলতে পারেননি।
সভায় উপস্থিত সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীদের সর্বসম্মতিক্রমে সমস্যাগুলো মোকাবিলা ও প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণের লক্ষ্যে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। “বাসস সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ” নামে গঠিত এ কমিটির আহবায়ক করা হয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক মো. রহিম উদ্দিনকে।
আরও পড়ুন<<>> বাসসের দুর্নীতি-এমডিকে-রুখবে কে? সাংবাদিক সংগঠনের উদ্বেগ
বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার প্রেক্ষাপটে এখন সংগঠিতভাবে নিজেদের অধিকার ও প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করার সময় এসেছে।
বাসসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন মাহবুব মুর্শেদ। তার বিরুদ্ধে সাংবাদিক সংগঠনও প্রতিরোধ গড়ে তোলেছিল কিন্তু পরে তা ভেস্তে যায়। উল্টো তিনিই সাংবাদিক নেতাদের বিরুদ্ধে নানান অভিযোগ ও তকমা লাগিয়েছেন।
চাউর আছে তথ্যমন্ত্রণালয় বিভিন্ন সময় দুর্নীতিবাজ এমডির বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী এক উপদেষ্টার কারণে তা সফল হয়নি।
আলাপকালে জানা গেছে, সাবেক এক তথ্য উপদেষ্টা ঘনিষ্ঠজনদের কাছে ক্ষোভ প্রকাশম করে বলেছেন, তার (এমডি) বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যত হলে স্যার ও ডক্টরেটধারী এক উপদেষ্টা তাতে বাধা দিয়েছেন। বড় রাজনৈতিক দলের সিনিয়র নেতার নামেও চলতি আছেন বাসস এমডি সমালোচিত মাহবুব মুর্শেদ।
আরও পড়ুন<<>> ডিইউজেকে ‘জামায়াত’ ট্যাগ দিলেন বাসস এমডি
তার বিরুদ্ধে দুদকে একাধিক অভিযোগ রয়েছে। তদন্ত করছে দুদক। ইতোমধ্যে বিভিন্ন ফাইল-নথিপত্র জব্দ করা হয়েছে। তলব করা হয়েছে আরও। অভিযোগ রয়েছে- তার আগের এমডির দুর্নীতিকে আড়াল করতে যথাসাধ্য চেষ্টা করছেন চলতি এমডি।
অভিযোগকারীকে হুমকিও দিয়েছেন এমডি মাহবুব মুর্শেদ। হুমকিপ্রাপ্ত বাসসের সাবেক কর্মকর্তা আইনের আশ্রয়ও প্রার্থনা করেছেন।
এদিকে ফুঁসে উঠা বাসসের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের ঠেকাতে সম্প্রতি পুলিশ ও সেনা সহায়তার জন্য আবেদন করেছেন মাহবুব মুর্শেদ।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































