ছবি: সংগৃহীত
বৃষ্টির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ফলে নিয়ম অনুযায়ী দুই দলই সমানভাবে ১ পয়েন্ট করে পেয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে টসের পরপরই বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচ মাঠে গড়ায়নি।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) নির্ধারিত প্লেয়িং কন্ডিশন অনুযায়ী সুপার এইট পর্বের ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। নির্ধারিত দিনেই ম্যাচ সম্পন্ন করতে হয়।
টি-টোয়েন্টি ম্যাচের ফল নির্ধারণের জন্য উভয় দলকে অন্তত পাঁচ ওভার করে ব্যাট করার সুযোগ প্রয়োজন ছিল। তা সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের নিয়ম রয়েছে। তবে টানা বৃষ্টির কারণে সুপার ওভার আয়োজনও সম্ভব হয়নি। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আরও পড়ুন <<>> সাকিবকে দেশে ফেরাতে চায় বিসিবি
গ্রুপপর্বে পাকিস্তান নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নেয়। তবে ভারতের বিপক্ষে পরাজিত হয় বাবর আজমের দল। অন্যদিকে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডাকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































