Apan Desh | আপন দেশ

সেহরি খাওয়ার দোয়া, যা জানা জরুরি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সেহরি খাওয়ার দোয়া, যা জানা জরুরি

ফাইল ছবি।

রমজানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় আমল হলো সেহরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এটি কেবল শারীরিক শক্তির জন্য নয়, বরং ইবাদতের অংশ হিসেবেও গণ্য।

রাসুলুল্লাহ (সা.) থেকে সেহরির জন্য আলাদা কোনো নির্দিষ্ট দোয়া বর্ণিত হয়নি। অনেক আমলের শুরুতে বিশেষ দোয়া থাকলেও সেহরির ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তাই সেহরি খেতে নির্দিষ্ট কোনো দোয়া পড়ার বাধ্যবাধকতা নেই। তবে যেকোনো খাবার শুরু করার সাধারণ সুন্নাহটি এখানেও প্রযোজ্য।

খাবারের শুরুতে যা পড়বেন

হাদিস শরিফ অনুযায়ী, যেকোনো খাবারের শুরুতে আমরা একটি বিশেষ দোয়া পাঠ করতে পারি। এটি সেহরির ক্ষেত্রেও প্রযোজ্য। দোয়াটি হলো: ‘বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ’ (অর্থ: আল্লাহর নামে ওআল্লাহর বরকতের ওপর নির্ভর করে খাবার শুরু করছি।)

মুসতাদরাকে হাকেমসহ বিভিন্ন হাদিস গ্রন্থে এ দোয়াটি সহিহ হিসেবে বর্ণিত হয়েছে। কেউ চাইলে এর সাথে ‘আলা’ শব্দ যুক্ত করে ‘বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ’-ও পড়তে পারেন। এতে অর্থের কোনো পরিবর্তন হয় না এবং এটি পাঠ করাও বৈধ।

এক ঢোক পানিতেও সেহরি

সেহরি খাওয়ার অর্থ এ নয় যে প্রচুর খাবার খেতে হবে। অনেক সময় ঘুমের কারণে বা অন্য কোনো কারণে ভারী খাবার খাওয়া সম্ভব হয় না। হাদিস অনুযায়ী, কেউ যদি কেবল এক ঢোক পানি পান করে সেহরির নিয়ত করে, তবে তার সেহরির সুন্নাত আদায় হয়ে যাবে।

হাদিসের আলোকে সেহরির গুরুত্ব

সেহরি খাওয়া কেবল একটি অভ্যাস নয়, এটি বরকত লাভের মাধ্যম। মুসনাদে আহমাদ ও সহিহ ইবনে হিববানের বর্ণনা অনুযায়ী: ১. সেহরি খাওয়া একটি বরকতপূর্ণ কাজ। ২. এটি কখনোই পরিত্যাগ করা উচিত নয়। ৩. যারা সেহরি খায়, আল্লাহ তায়ালা তাদের ওপর রহমত বর্ষণ করেন। ৪. ফেরেশতারা সেহরি গ্রহণকারীদের জন্য রহমতের দোয়া করতে থাকেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়