Apan Desh | আপন দেশ

রমজান

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

এক মাসের সিয়াম সাধনা শেষে দোরগোড়ায় পবিত্র ঈদুল ফিতর। ইতোমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে সরকারি ছুটিও। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ আগামী ২০ মার্চ (শুক্রবার) উদ্‌যাপিত হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, এবার রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। তার মতে, বুধবার (১৮ মার্চ) আরব বিশ্বের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। ফলে শুক্রবার ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে সৌদি সুপ্রিম কোর্ট নাগরিকদের চাঁদ দেখার আহবান জানিয়েছে। ওইদিন চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ হবে, না হলে শুক্রবার।

১০:৩৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার

লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রোববার (১৫ মার্চ) দেয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। বাণীতে তারেক রহমান বলেন, পবিত্র লাইলাতুল কদরের মহিমা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক। লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এ মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।

০৭:৩৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার

রোজা রেখে কাজে মনোযোগ ধরে রাখার কৌশল

রোজা রেখে কাজে মনোযোগ ধরে রাখার কৌশল

পবিত্র রমজান মাস আত্মসংযম, ইবাদত ও আত্মশুদ্ধির সময়। তবে এসময়ে খাদ্যাভ্যাস ও ঘুমের রুটিনে পরিবর্তন আসায় অনেকেরই কাজে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়। বিশেষ করে দুপুরের পর ক্লান্তি ও ঝিমুনি কাজের গতি কমিয়ে দেয়। তবে কিছু সহজ অভ্যাস অনুসরণ করলে রোজা রেখেও কর্মক্ষেত্রে স্বাভাবিক কর্মক্ষমতা বজায় রাখা সম্ভব। সেহরিতে সঠিক খাবার নির্বাচন: সারাদিন শক্তি ধরে রাখতে সেহরিতে জটিল শর্করা যেমন লাল চাল, ওটস বা আটার খাবার এবং পর্যাপ্ত প্রোটিন রাখুন। অতিরিক্ত চা বা কফি এড়িয়ে চলুন, কারণ ক্যাফেইন শরীরে দ্রুত পানিশূন্যতা তৈরি করে। সেহরিতে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

০৩:০০ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার

রোজা মাকরুহ হওয়ার কারণ

রোজা মাকরুহ হওয়ার কারণ

চলছে আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান। এ মাসকে ইবাদত ও আল্লাহর রহমত লাভের শ্রেষ্ঠ সময় বলা হয়। তাই রমজানের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। তবে রোজা রাখার নির্দিষ্ট নীতিমালা রয়েছে। একটু ভুলের কারণে নষ্ট হতে পারে এ ফজিলতপূর্ণ ইবাদতটি। তাই আজকে জানবো যেসব কারণে রোজা মাকরুহ হয়। তা তুলে ধরা হলো: ১. রোজা অবস্থায় কুলি করার সময় গড়গড়া করা যাবে না। এছাড়া নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো মাকরুহ। লাকিত ইবনে সবিরা রা. থেকে বর্ণিত, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (অজু-গোসলের) সময় ভালোভাবে নাকে পানি দাও, তবে রোজাদার হলে নয়। ( তিরমিজি, হাদিস: ৭৬৬; আবু দাউদ: ১/৩২২)

০২:৩৮ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার

মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ও গণতান্ত্রিক যাত্রাকে সার্থক করতে কাজ করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ নতুন পথচলায় জনগণের আশার প্রতিফলন ঘটানোই সরকারের প্রধান লক্ষ্য। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।জামায়াতে ইসলামী রাজনৈতিক নেতৃ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতার মাহফিল আয়োজন করেছে জামায়াত ইসলামী। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তাই এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে চাই। সব রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে জনগণ, তাই তাদের কথা মাথায় রাখতে হবে সবার আগে।

০৬:৫৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

রোজা রাখা নিয়ে বিজ্ঞান কী বলে

রোজা রাখা নিয়ে বিজ্ঞান কী বলে

রোজা শুধু ধর্মীয় ইবাদতই নয়, আধুনিক বিজ্ঞানেও এর নানা স্বাস্থ্যগত উপকারিতা উঠে এসেছে। সাম্প্রতিক গবেষণায় চিকিৎসা বিজ্ঞানীরা দেখেছেন, নির্দিষ্ট সময় খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। ইসলামে প্রায় ১৪ শত বছর আগে রোজার যে উপকারিতার কথা বলা হয়েছে, তার সঙ্গে আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যার মিল পাওয়া যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, রোজা মানুষের মানসিক শক্তি বৃদ্ধি করে। এতে মনোযোগ, স্মরণশক্তি ও যুক্তি বিশ্লেষণের ক্ষমতা উন্নত হয়। একই সঙ্গে ঘ্রাণশক্তি, দৃষ্টিশক্তি ও শ্রবণক্ষমতার ওপরও ইতিবাচক প্রভাব পড়ে। নিয়মিত রোজা খাদ্যে অরুচি দূর করে এবং শরীরের বিপাকক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়তা করে।

০৩:৪৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

রোজা রেখে আলট্রাসনোগ্রাম-ইনহেলার-ইনজেকশন নেয়ার নিয়ম

রোজা রেখে আলট্রাসনোগ্রাম-ইনহেলার-ইনজেকশন নেয়ার নিয়ম

রমজান প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসে প্রত্যেক সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক মুসলিমের উপর রমজানের রোজা ফরজ (অবশ্য পালনীয়) হয়েছে। রমজানের একটি রোজা পূর্ণ বছর রোজা রাখার চেয়েও অনেক বেশি উত্তম। তাই মুমিনগণ চায় রমজান মাসে যেন কোনো রোজাই নষ্ট না হয়। সেজন্য অনেকেই জানতে চান রোজা রেখে আলট্রাসনোগ্রাম করা যাবে কি না? এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, আলট্রাসনোগ্রাম করলে রোজা ভাঙবে না। কারণ আলট্রাসনোগ্রাম পরীক্ষায় যে ঔষধ বা যন্ত্র ব্যবহার করা হয়- সবই চামড়ার উপরে থাকে। আবার অনেকের প্রশ্ন থাকে, রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কি না?

০৪:৩৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত