Apan Desh | আপন দেশ

বাড়ল ঈদের ছুটি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৯, ৪ মার্চ ২০২৬

আপডেট: ২০:০৬, ৪ মার্চ ২০২৬

বাড়ল ঈদের ছুটি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অতিরিক্ত ছুটি দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ঈদের আগে আরও একদিন সরকারি ছুটি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হতে পারে। এ সিদ্ধান্ত কার্যকর হলে ১৬ মার্চ অফিস করার পর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদ ছুটি শুরু হবে।

বর্তমান সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে ১৯-২৩ মার্চ পর্যন্ত সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। ফলে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করা হলে টানা দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হবে। এতে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ কমবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন <<>>কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে: ধর্মমন্ত্রী 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রস্তাব ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (০৫ মার্চ) অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রস্তাবটি অনুমোদন পেলে ১৬ মার্চই হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের