Apan Desh | আপন দেশ

সিগারেটের ধোঁয়া মুখে গেলে কী রোজা ভেঙে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সিগারেটের ধোঁয়া মুখে গেলে কী রোজা ভেঙে

ছবি: সংগৃহীত

রমজান মাসকে আত্মশুদ্ধির মাস বলা হয়। এ মাস মুসলিমদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি হিজরি বছরের নবম মাস। এ মাসকে সওয়াব অর্জনের ভরা বসন্তও বলা হয়। সারাদিন পানাহার থেকে মহান আল্লাহর নৈকট্য অর্জন করেন মুমিন মুসলিমগণ। তারা অনেকে জানতে চেয়েছেন, সিগারেটের ধোঁয়া মুখে গেলে কী রোজা ভেঙে যাবে?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, খাবার জাতীয় কোনো বস্তু পাকস্থলীতে পৌঁছলে রোজা ভেঙে যাবে। হাদিস শরিফে এসেছে, আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা.) বলেন, কোন কিছু প্রবেশের দ্বারা রোজা ভাঙে। বের হওয়ার দ্বারা রোজা ভাঙে না। (সহিহ বুখারি, ১/২৬০)

অনিচ্ছায় যদি কারো নাক, মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া প্রবেশ করে তাহলে এর কারণে রোজা ভাঙবে না। কিন্তু যদি ইচ্ছা করে কেউ এমন করে তাহলে রোজা ভেঙে যাবে।

আরও পড়ুন <<>> তারাবি নামাজের ফজিলত

আর সামান্য পরিমাণ ধূমপান করলেও রোজা ভেঙে যায়। আর স্বেচ্ছায় ধূমপান করার কারণে কাজা-কাফফারা উভয়টি আদায় করা আবশ্যক হয়। (আদ্দুররুল মুখতার ২/৩৯৫; হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর ১/৪৫০; ইমদাদুল ফাত্তাহ ৬৮১)

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়