Apan Desh | আপন দেশ

সমালোচনার মুখে সিদ্ধান্ত বদলাল ইবির হল প্রশাসন

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩২, ৪ মার্চ ২০২৬

সমালোচনার মুখে সিদ্ধান্ত বদলাল ইবির হল প্রশাসন

 

সমালোচনার মুখে অনাবাসিক শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধু আবাসিক শিক্ষার্থীদের নিয়ে রমজান উপলক্ষে ইফতার আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবাসিক অনাবাসিক সকল শিক্ষার্থীদের নিয়েই ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (০৪ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি এবং খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন। তবে ইফতারের আয়োজন একদিন পিছিয়ে আগামী ৯ মার্চ আয়োজিত হবে বলে জানিয়েছেন তিনি।

ড. জালাল উদ্দীন বলেন, প্রভোস্ট কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইফতার একদিন পিছিয়ে আমাদের আবাসিক অনাবাসিক প্রতিটি শিক্ষার্থীদের নিয়েই ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (০৭ মার্চ) দুপুর আড়াইটার মধ্যে সবাইকে স্ব স্ব হল থেকে টোকেন সংগ্রহ করতে হবে। অনাবাসিক শিক্ষার্থীদেরও আইডি কার্ড দেখিয়ে টোকেন নিতে হবে৷ আমাদের পরিকল্পনা রয়েছে সব হলে একই মেন্যুর খাবার সরবরাহের।

আরও পড়ুন <<>>৬০ শতাংশ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা 

এর আগে, ২ মার্চ অনাবাসিক শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধু আবাসিক শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে মাহে রমজান উপলক্ষে হল প্রশাসনের উদ্যোগে ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যের প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন ও শিক্ষার্থীবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সমভাবে মূল্যায়নের দাবি জানান তারা। এরই প্রেক্ষিতে আজ পূর্বে গৃহীত সিদ্ধান্ত থেকে সরে আসে ইবির হল প্রশাসন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের