প্রতীকী ছবি
সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। মুসলমানরা এ মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার ও গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখেন। সারাদিনের পানাহার থেকে বিরত থাকায় অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়।
খাদ্যাভাসে পরিবর্তন, সারাদিন শেষে অতিরিক্ত ভাজাপোড়া খাওয়ার কারণে অনেকেরই বুক জ্বালাপোড়া বা অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে হঠাৎ ভারী বা ভাজাপোড়া খাবার খেলে এ সমস্যা বেশি হয়। কিছু সহজ উপায় মেনে চললে অস্বস্তি অনেকটাই কমানো যায়।
দেখে নিন রোজা রেখে বুক জ্বালাপোড়া করলে কী করবেন
১. ইফতার শুরু করুন হালকা খাবার দিয়ে: খেজুর, পানি, ফল বা হালকা স্যুপ দিয়ে ইফতার শুরু করুন। একসঙ্গে বেশি ভাজাপোড়া বা মশলাদার খাবার খাওয়া এড়িয়ে চলুন।
আরও পড়ুন<<>>আজ বিশ্ব কিডনি দিবস
২. ঠান্ডা পানি বা লেবু পানি পান করুন: ইফতারের সময় ধীরে ধীরে পানি পান করলে বুক জ্বালাপোড়া কমতে পারে। লেবু মিশ্রিত হালকা পানি অনেকের ক্ষেত্রে আরাম দেয়।
৩. ভাজাপোড়া ও অতিরিক্ত ঝাল খাবার কম খান: পেঁয়াজু, বেগুনি, সমুচা বা খুব ঝাল খাবার বেশি খেলে অ্যাসিডিটি বাড়তে পারে।
৪. খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না: ইফতারের পর অন্তত ৩০–৪৫ মিনিট সোজা হয়ে বসে থাকুন বা হালকা হাঁটুন। এতে খাবার হজম সহজ হয়।
৫. সেহরিতে হালকা ও সহজপাচ্য খাবার রাখুন: সেহরিতে অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে ডাল, সবজি, দই বা ওটসের মতো খাবার খেলে গ্যাস্ট্রিক কম হয়।
৬. সমস্যা বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিন: যদি প্রায়ই বুক জ্বালাপোড়া হয় বা ব্যথা বেশি হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।
আপন দেশ/জেডআই




































