Apan Desh | আপন দেশ

রমজানে পেট ফাঁপা-গ্যাস দূর করার সহজ ৯ উপায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে পেট ফাঁপা-গ্যাস দূর করার সহজ ৯ উপায়

খাদ্যাভাসে অনিয়ম হলেই পেট ফাঁপা, বদ হজম, গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যার সৃষ্টি হয়। রমজানে এটি সম্ভাবনা আরও বেড়ে যায়। কারণ বাইরের খোলা খাবার কিংবা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য প্রায়ই দেখা দেয় এমন সমস্যা। কিন্তু আপনি কি জানেন বাড়িতে কিছু নিয়ম মেনে চলে পেট ফাঁপা, বদহজম, অ্যাসিডিটি কিংবা পেটে গ্যাস থেকে মুক্তি পেতে পারেন।

দীর্ঘ সময় পেট খালি থাকলে, বেশি তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার খেলে এমন কি শরীরের পাচন ক্রিয়া দুর্বল হলে পেটে গ্যাসের সমস্যা হয়। আর পেটে গ্যাসের সমস্যা দেখা দিলেই তা থেকে বুক জ্বালাপোড়া, বমি ভাব, মাথা ঘোরা, পেট ব্যথাসহ নানা সমস্যার সৃষ্টি হয়।


আমেরিকান হেলথ লাইনের একটি প্রতিবেদন থেকে তাই আসুন জেনে নিই, পেট ফাঁপা,বদহজম, পেটে গ্যাস থেকে মুক্তির জন্য বাড়িতে নিয়মিত কিছু উপায় মেনে চলার বিষয়। যেমন-

১. খাবার খাওয়ার সময় দ্রুত না খেয়ে ধীরে ধীরে খান।

২. খাওয়া এবং কথা বলার সময় খুব বেশি বাতাস না নেয়ার চেষ্টা করুন।

৩. সারাদিন রোজা রেখে অতিরিক্ত ভাজাপোড়া খাবার কিংবা ডিপ ফ্রাই খাবার খাওয়া যাবে না।

৪. সোডা ও কার্বন জাতীয় পানীয় খাওয়া এড়িয়ে চলুন।

৫. পেট ফাঁপা,বদহজম, পেটে গ্যাস থেকে মুক্তি পেতে চাইলে ধূমপানের বদঅ্যভাস থেকে সরে আসতে হবে।

৬. খাওয়ার পর স্বাভাবিক গতিতে কিছুক্ষণ হাঁটার অভ্যাস পেট ফাঁপা, বদহজম, পেটে গ্যাসের সমস্যা অনেকটাই কমিয়ে দেয়।

৭. গ্যাস সৃষ্টিকারী খাবার ডায়েট লিস্ট থেকে বাদ দিতে হবে।

৮. স্ট্র দিয়ে খাওয়ার অভ্যাসও পেটে গ্যাস, পেট ফাঁপা বা বদহজমের কারণ হতে পারে। তাই স্ট্র দিয়ে পানীয় খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন।

৯. হঠাৎ পেটে গ্যাস, পেট ফাঁপা বা বদহজমের সম্মুখীন হলে লবঙ্গ চিবোতে পারেন। কারণ লবঙ্গে থাকা উপাদান পেটে গ্যাস, পেট ফাঁপা বা বদহজমের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারে।

আপন দেশ/এমবি

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের