Apan Desh | আপন দেশ

ঈদের ছুটি বাড়াল সরকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২১, ৮ মার্চ ২০২৬

ঈদের ছুটি বাড়াল সরকার

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়িয়ে পরিপত্র জারি করেছে সরকার। রোববার (০৮ মার্চ) এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির মাঝামাঝি বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে একদিনের অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত ছুটির দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদের ছুটি একদিন বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করা হয়। পরে তা অনুমোদন দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন <<>> বৃষ্টি-ঝোড়ো হাওয়া নিয়ে ৫ দিনের পূর্বাভাস

সে অনুযায়ী ১৯-২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারিত ছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আরও একদিন যোগ হওয়ায় এবারের ঈদে মোট সাত দিনের সরকারি ছুটি ভোগ করা যাবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী খোমেনি বিমানবন্দর থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট হাম উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দুনীর্তির শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী দেড়শ টাকায় মিলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট জ্বালানি তেলের বাড়তি দামে পুড়ছে নিত্যপণ্যের বাজার সৌদি পৌঁছেছেন ২৯ হাজার ৩১৫ হজযাত্রী, মারা গেছেন ২ জন মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে ‘নগর স্বাস্থ্যকেন্দ্র’ ছাত্রশিবিরের বিরুদ্ধে যুবদলের হুঁশিয়ারি গরমে নাভিশ্বাস রাজধানীবাসীর, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা এ লড়াই কখনোই থামবে না : ডাকসু জিএস রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছরেও মেলেনি বিচার লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল