Apan Desh | আপন দেশ

শবে কদরের করণীয়-বর্জনীয়

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ১৬ মার্চ ২০২৬

শবে কদরের করণীয়-বর্জনীয়

ইসলামী শরিয়তে শবে কদর হলো সবচেয়ে ফজিলতপূর্ণ রাত। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাত ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটান। ইসলামি বিশ্বাস অনুযায়ী, এ রাতে ইবাদত করা হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করা হবে।

শবে কদরে করণীয়

১. সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইবাদতের জন্য প্রস্তুতি নেয়া।
২. মাগরিবের নামাজের পর নফল নামাজ আদায় করা।
৩. পবিত্র কোরআন তেলাওয়াত করা।
৪. বেশি বেশি জিকির ও আজকার করা।
৫. বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা।
৬. বিগত গুনাহের জন্য কান্নাকাটি করা ও ক্ষমা চাওয়া।
৭. কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চাওয়া।
৮. বেশি বেশি দান-সদকা করা।
৯. মা-বাবা এবং মুরব্বিদের কবর জেয়ারত করা।
১০. আল্লাহর সন্তুষ্টি অর্জনে ভালো কাজ করা।
১১. মানুষের প্রতি সুন্দর ও উত্তম আচরণ করা।

আরও পড়ুন <<>> আজ পবিত্র শবে কদর

শবে কদরে বর্জনীয়

১. অবহেলায় রাতটি কাটানো।
২. শুধুমাত্র ঘুমিয়ে রাত পার করা।
৩. আলসেমি করে ইবাদতহীন বসে থাকা।
৪. মানুষের প্রতি হিংসা বা বিদ্বেষ রাখা।
৫. আতশবাজি ফোটানো।
৬. গোল্লা ফোটানো।
৭. দলবেঁধে আড্ডা দেয়া।
৮. চিৎকার-চেঁচামেচি ও হৈ-হুল্লোড় করা।
৯. যাবতীয় গুনাহের কাজ করা।

শবে কদরের রাতে ইবাদত ও সৎকর্মে মনোযোগী হওয়া, ত্যাগ ও সদাচারী আচরণ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ নয়, বরং পূর্বের গুনাহ মাফ করার সুবর্ণ সুযোগও প্রদান করে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement