Apan Desh | আপন দেশ

পটুয়াখালী জেলা

গলাচিপায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা

গলাচিপায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা

পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌরমঞ্চে গিয়ে শেষ হয়। এরপর কেক কেটে দলের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন দলটির  স্থানীয় নেতৃবৃন্দ। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়।

০৫:৩৩ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে গলাচিপায় অভিভাবক সমাবেশ

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে গলাচিপায় অভিভাবক সমাবেশ

পটুয়াখালীর গলাচিপায় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ হয়েছে। শিক্ষিত মা এক সুরক্ষিত ফুল, প্রতিটি ঘর হবে একটি স্কুল-এ স্লোগানকে সামনে রেখে সোমবার (১২ অক্টোবর) সারে ১১ টার দিকে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। ‎সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা মহিলা কলেজের প্রভাষক মো. জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন মনির তালুকদার, নাজমুল হাসান, মো. রেজাউল ইয়াসিন, মো. রুহুল আমিন, আবদুল করিম মোল্লা ও জালাল আহমেদ, জাহিদুল ছালামসহ বিদ্যালয়ের বিপুলসংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী।

০৫:৩৪ পিএম, ১২ অক্টোবর ২০২৬ সোমবার

ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতরের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতরের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

জমিজমা বিরোধের জেরে হামলাকারী গলাচিপা সরকারী কলেজের পিয়ন ওয়ারেন্টভুক্ত আসামি আনোয়ার দেওয়ানকে গ্রেফতারের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১০ টায় গলাচিপা প্রেসক্লাব কার্যালয়ে ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মো. মাসুম বিল্লাহ সোহাগ দেওয়ান। তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে আমি বন্ধুদের সঙ্গে গলাচিপা সরকারি কলেজের সামনে দিয়ে বাড়ি যাচ্ছিলাম। এ সময় হঠাৎ দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা পথ রোধ করে লোহার রড দিয়ে হামলা করে। হামলায় অংশ নেয় আনোয়ার দেওয়ান, কামাল, মিজানুর, ইব্রাহিম, সেকান্দার দেওয়ানসহ আরও ৭/৮ জন। এতে রাজিব খলিফার ডান হাতের হাড় ভেঙ্গে যায়। 

০৬:১৪ পিএম, ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এর উদ্বোধন

গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এর উদ্বোধন

পটুয়াখালীর গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) বেলা ১১ টায় শহরের কর্মকার পট্টি রোডে এর উদ্বোধন করা হয়। গলাচিপা জুয়েলারি সমিতির সভাপতি অসীম কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ, গজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, ডাচ বাংলা ব্যাংকের পটুয়াখালী রিজিওনাল ম্যানেজার বজলুর রশীদ, গলাচিপা ডাচ বাংলা ব্যাংকের উপশাখা ম্যানেজার সুজয় কুমার দাস, গলাচিপা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এর প্রোপাইটার মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

০৬:৩৫ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

গলাচিপায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

গলাচিপায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

মহালয়া সামনে রেখে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাঁশ-কাঠ-খড়-মাটির কাঠামো পেরিয়ে প্রতিমায় চলছে রং-তুলির অপেক্ষা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা সামনে রেখে উপকূলীয় পটুয়াখালী  জেলায় গলাচিপা উপজেলায় মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দিন-রাত কাজ করছেন কারিগররা। বাঁশ, কাঠ, খড় ও মাটি দিয়ে দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমার অবয়ব তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। উপজেলার ছোট-বড় ২৬টি পূজামণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। উৎসব যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মণ্ডপ ও কারিগরদের ব্যস্ততা। প্রায় এক মাস আগে শুরু হওয়া প্রতিমা তৈরির কাজ এখন শেষ ধাপে। কোথাও মাটির প্রলেপ শুকানো হচ্ছে, কোথাও চলছে সূক্ষ্ম কারুকাজ। এরপরই শুরু হবে রং ও তুলির কাজ।

০৩:২৭ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রোববার

গলাচিপায় যুবঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গলাচিপায় যুবঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবঅধিকার পরিষদের আয়োজনে সোমবার বিকেল ৪টায় স্থানীয় পৌরমঞ্চে এক আলোচনা সভা হয়। উপজেলা যুবঅধিকার পরিষদের সাবেক আহবায়ক মো. রাসেল প্যাদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহবায়ক মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মিয়া। 

০৭:৩৬ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব

জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব

পটুয়াখালীর কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্প নির্মাণের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। প্রায় ২ বছরের গবেষণায় এমন তথ্য পেয়েছে বেসরকারী সংস্থা প্রান্তজন। সোমবার (০৩ আগস্ট) সকাল ১১ টায় কলাপাড়া উপজেলার হলরুমে এ গণগবেষণার ফলাফল তুলে ধরা হয়। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, এ্যাকশন এইডের সহকারী প্রোগ্রাম অফিসার মারজিয়া জাহান, প্রান্তজনের ফিল্ড কোঅর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং ধানখালীর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

০৪:৩৪ পিএম, ৩ আগস্ট ২০২৬ সোমবার

প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

পটুয়াখালীর দশমিনা উপজেলার ১নং রণগোপালদী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ওলিউল ইসলাম রুবেলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে দশমিনা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংগ্রহণকারীরা জানান, জেলেদের জন্য বরাদ্দ ১৮৭ বস্তা চাল আত্মসাৎ, একাধিক পরিবারের কাছ থেকে টিউবওয়েল দেয়ার আশ্বাস দিয়ে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মো. ওলিউল ইসলাম। এছাড়াও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনিক দায়িত্ব থেকে তাকে অপসারণের দাবি জানান তারা।

০৩:৫৫ পিএম, ১ জুলাই ২০২৬ বুধবার

উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। দক্ষিন-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে এটি সারা দেশে বিস্তর লাভ করতে পারে। এতে দেশের  অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রপাত ও হালকা থেকে মাঝারী এবং ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে এবং অনেক স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে।

০৩:২৫ পিএম, ৯ জুন ২০২৬ মঙ্গলবার

গলাচিপায় খাল পুনঃখনন উদ্বোধন, কৃষি অর্থনীতির প্রসারে গুরুত্বারোপ

গলাচিপায় খাল পুনঃখনন উদ্বোধন, কৃষি অর্থনীতির প্রসারে গুরুত্বারোপ

পটুয়াখালীর গলাচিপায় খাল ও শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি সেচ ও কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। সোমবার (১৬ মার্চ) দুপুরে গলাচিপা পৌরসভার শান্তিবাগ স্লুইসগেট সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে দেশের বাস্তবতায় সেচ ও কৃষিনির্ভর অর্থনীতি সম্প্রসারণে এমন উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একই ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে নির্দেশনা দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

০৪:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার

‘সেচ-কৃষিনির্ভর অর্থনীতি প্রসারে প্রকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী’

‘সেচ-কৃষিনির্ভর অর্থনীতি প্রসারে প্রকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, সেচ ও কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার শান্তিবাগ স্লুইসগেট সংলগ্ন এলাকায় গলাচিপা খাল ও শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় এ কার্যক্রম শুরু হয়েছে।

০৫:০৮ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement