ছবি: আপন দেশ
মন্ত্রী মহোদয়ের স্পষ্ট ঘোষণা তরমুজকে কেন্দ্র করে কোনো চাঁদাবাজি, ঘাটে বাধা দেয়া বা তরমুজ আটক করা যাবে না। যে তরমুজ চাষ করেছে সে নিজের তরমুজ নিজে তুলবে। এখানে কোনো বিকল্প নেই। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চরবাংলা তরমুজ চাষিদের উদ্দেশ্য এ বার্তা দিলেন যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম।
বুধবার (০৫ মার্চ) রাত ৮ টার দিকে চরবাংলা বাজারে গণঅধিকার পরিষদের ইউনিয়ন কার্যালয়ে সকল ভুমিহীন কৃষকদের নিয়ে সমঝোতা মূলক আলোচনা সভা করেন।
তিনি বলেন, আগামীতে যারা চরে তরমুজ চাষ করবেন, কোনো চরের জন্য আপনাদের একটা টাকাও দিতে হবে না। প্রয়োজনে আমরা নিজেদের পকেট থেকে সরকারকে রাজস্ব পরিশোধ করবো, কিন্তু কৃষকরা বিনামূল্যে জমি পাবেন। আমরা ভূমিহীন কৃষকদের পাশে আছি। নির্বাচনের আগে যেমন অঙ্গীকার করেছি, এখনও সে অঙ্গীকার রক্ষা করবো কথায় নয়, কাজে প্রমাণ করবো।
আরও পড়ুন<<>>চাঁদাবাজি-জমি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
তিনি বলেন, এ এলাকার সাধারণ মানুষের ভোটে প্রতিমন্ত্রী নুরুল হক নূর এখান থেকে এমপি নির্বাচিত হয়েছেন এবং পরবর্তীতে প্রতিমন্ত্রী হয়েছেন। সে জায়গা থেকে এ জনপদের মানুষের প্রতি তার দায়বদ্ধতা ও অঙ্গীকার রয়েছে। আমরা শুনতে পেয়েছি পূর্বের কলহের জের ধরে আবারও প্রকৃত তরমুজ চাষীরা ফসল বিক্রির সময় বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে চর বিশ্বাসের চর বাংলা, চর পোটকা, পাঙ্গাশিয়ার চর, দশমিনার লালচর, চর ফাতেমা, চর বোরহানসহ একাধিক চরে ঝামেলা চলছে। আমরা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা এ বিষয়গুলো আমাদের পটুয়াখালী জেলার সম্মানিত ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি।
তিনি আরও বলেন, আমরা বিভিন্ন সময় দেখেছি কিছু দালাল চক্র এক জমি একাধিকবার ক্রয় করেছে, প্রত্যয়ন নিয়েছে, ডিসিআর নিয়েছে। মামলা হয়েছে, ডিসিআর বাতিল হয়েছে, প্রত্যয়ন বাতিল হয়েছে। এ ধরনের নানান ঘটনা আমরা উপলব্ধি করেছি। আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না, ভবিষ্যৎ নিয়ে এগোতে চাই। মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করবো। দলমত-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে একটি কল্যাণমুখী সমাজ গড়তে কাজ করবো। গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে কথা বলেছেন সরকারি সুবিধা সঠিক মানুষের হাতে পৌঁছাতে হবে। দলের লোক বা আত্মীয় হলেও কোনো সুপারিশ চলবে না।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































