Apan Desh | আপন দেশ

সর্বকালের সর্বনিম্নে ভারতীয় রুপির দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫০, ১৪ মার্চ ২০২৬

সর্বকালের সর্বনিম্নে ভারতীয় রুপির দাম

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্তিরতার প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এবং তেলের দাম বাড়ায় ভারতের মুদ্রা রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

শনিবার (১৪ মার্চ) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স ও ইকোনমিক টাইমস।

রয়টার্সের তথ্যমতে, শুক্রবার (১৩ মার্চ) ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৯২ দশমিক ৪৭ রুপিতে নেমে গেছে। মূলত রুপি এদিন ডলারের বিপরীতে আগের দিনের ৯২ দশমিক ৩৫৭৫–এর রেকর্ড নিম্নস্তরকেও অতিক্রম করে।

মূলত মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুপির মান ১ শতাংশের বেশি কমেছে। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাজারে হস্তক্ষেপ করায় উদীয়মান অর্থনীতির অনেক দেশের মুদ্রার তুলনায় রুপি তুলনামূলকভাবে কিছুটা স্থিতিশীল রয়েছে।

ভারতের সরকারি তথ্যানুযায়ী, ভোক্তা মূল্যসূচক (সিপিআই) অনুযায়ী খুচরা মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ২১ শতাংশে, যা জানুয়ারিতে সংশোধিত হিসাবে ছিল ২ দশমিক ৭৪ শতাংশ। গত প্রায় ১০ মাসের মধ্যে এটি সর্বোচ্চ।

আরও পড়ুন : দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত?

এ ছাড়া খাদ্যের মূল্যস্ফীতিও বেড়েছে। এটি আগের মাসের ২ দশমিক ১৩ শতাংশ থেকে বেড়ে ফেব্রুয়ারিতে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৭ শতাংশে। নতুন সংশোধিত সিপিআই সূচকে ভিত্তিবছর ২০২৪ ধরা হয়েছে এবং ভোগ্যপণ্যের তালিকা ২৯৯টি থেকে বাড়িয়ে ৩৫৮টি করা হয়েছে। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়