Apan Desh | আপন দেশ

মিরপুর স্টেডিয়াম

টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার

টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। যার সুফল মিলেছে আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়ে। বাংলাদেশের একাধিক ক্রিকেটার ব্যাটিং ও বোলিং র‌্যাংকিংয়ে বড় উন্নতি করেছেন। বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন। মঙ্গলবার (১২ মে) মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় বাংলাদেশ। চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটি টাইগারদের প্রথম জয়। ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরাও হন শান্ত। প্রথম ইনিংসে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এ বাঁহাতি ব্যাটার। এর সুবাদে আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে উঠে এসেছেন তিনি। এটিই তার ক্যারিয়ারের সেরা রেটিং।

০৬:৫৫ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশে। মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টানা তৃতীয় টেস্ট জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ম্যাচ জিততে পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ২৬৮ রান। তবে বাংলাদেশের বোলারদের দাপুটে পারফরম্যান্সে ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন তরুণ পেসার নাহিদ রানা। আগুনঝরা গতিতে বল করে তিনি ৪০ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট, যা তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং। টেস্টে এটি তার দ্বিতীয় পাঁচ উইকেট শিকার।

০৫:১১ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

১২০ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতি বাংলাদেশ

১২০ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতি বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে ১২০ রানে এগিয়ে থেকে মধ্যাহ্ন বিরতি গেল বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে পাওয়া ২৭ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯৩ রান করেছে টাইগাররা। সোমবার (১১ মে) টেস্টের চতুর্থ দিনে ৮ উইকেট হাতে নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে স্বাগতিকরা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান করেছিল বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ২ ও সাদমান ইসলাম শূন্য হাতে দিন শেষ করেছিলেন।

০১:২১ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

শান্ত-মুমিনুলে নৈপুণ্যে শক্ত অবস্থানে বাংলাদেশ

শান্ত-মুমিনুলে নৈপুণ্যে শক্ত অবস্থানে বাংলাদেশ

শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হকের আক্ষেপে দাপুটে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে শক্ত অবস্থানে স্বাগতিকরা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে শান্তবাহিনী। তবে দিন শেষে ৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রান তুলে বড় সংগ্রহের ভিত গড়েছে টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩০ বলে ১০১ রান করে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। অন্যদিকে মুমিনুল হক ২০০ বলে ৯১ রান করে মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। মুশফিকুর রহিম ৪৮ রান এবং লিটন দাস ৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করবেন।

০৭:০৬ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

বাংলাদেশের লক্ষ্য ২৪৮ রান

বাংলাদেশের লক্ষ্য ২৪৮ রান

মিরপুরে বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে কিউইরা ৮ উইকেটে তুলেছে ২৪৭ রান। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ২৪৮ রান। আধুনিক ওয়ানডে ক্রিকেটে এ লক্ষ্য খুব বড় না হলেও মিরপুরের উইকেটে চিত্রটা ভিন্ন। এখানে রান তাড়া করে জয়ের সংখ্যা সীমিত। ২৪০-এর বেশি রান করে জয়ের নজিরও খুব কম। তাই বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা সহজ নয়। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা ধীরগতিতে খেলতে থাকে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন হেনরি নিকলস। ৮৩ বলে খেলা তার ইনিংসটি দলকে মজবুত ভিত্তি এনে দেয়।

০৩:৫৩ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার

ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল

ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল

বাংলাদেশ সফরকে সামনে রেখে পূর্ণ প্রস্তুতি নিয়েই ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ সদস্যের বহর নিয়ে আসা কিউইরা ইতোমধ্যে টিম হোটেলে উঠেছে এবং দ্রুতই অনুশীলনে নামার কথা রয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি। সেখান থেকে কঠোর নিরাপত্তায় সরাসরি হোটেলে নেয়া হয় ক্রিকেটারদের। একই দিনে দলের সঙ্গে যোগ দেন আরও তিন সদস্য, যারা এর আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলছিলেন। পাশাপাশি রাতের ফ্লাইটে খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের আরও ২২ জন ঢাকায় পৌঁছান।

০৩:৪১ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের

রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের

সিরিজ নির্ধারণী তৃতীয় একদিনের ম্যাচে পাকিস্তানকে ২৯১ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। শুরুতেই পেসারদের দাপটে পাকিস্তানের ব্যাটিং ভেঙে পড়ে। পরে সালমান আলি আগা একাই দলকে টেনে নেন। তিনি দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে যান। তবে শেষদিকে রোমাঞ্চকর লড়াইয়ে এগারো রানে জয় পায় বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় মেহেদী হাসান মিরাজের দল। এ জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা সিরিজ জয়ের নতুন নজির গড়ল বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে দুই দল সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল। সে সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করতে পারেনি পাকিস্তান। তাসকিন আহমেদ ও নাহিদ রানার গতিময় বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে সফরকারীরা। মাত্র ১৭ রানেই হারায় প্রথম তিন উইকেট। ইনিংসের প্রথম ওভারেই তাসকিন আহমেদ ছয় রানে ফেরান সাহিবজাদা ফারহানকে। পরের ওভারে নাহিদ রানা আউট করেন মাজ সাদাকাতকে। এরপর নিজের দ্বিতীয় ওভারে মোহাম্মদ রিজওয়ানকে চার রানে ফেরান তাসকিন।

১০:৫৫ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার

শতকের পর তামিম ফিরলেও শক্ত অবস্থানে বাংলাদেশ

শতকের পর তামিম ফিরলেও শক্ত অবস্থানে বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচে দাপটের সঙ্গে জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বড় জয় তুলে নেয় পাকিস্তান। এতে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরে আসে। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নেয় সিরিজ নির্ধারণী লড়াইয়ে। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। তবে শুরু থেকেই দারুণ খেলেন দুই উদ্বোধনী ব্যাটার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তাদের উদ্বোধনী জুটিতে ১৭ দশমিক ৪ ওভারে আসে ১০০ রান।

০৫:২৩ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার

পাকিস্তান সিরিজের আগে পিচ নিয়ে কোচদের সন্তুষ্টি 

পাকিস্তান সিরিজের আগে পিচ নিয়ে কোচদের সন্তুষ্টি 

শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। অতিরিক্ত স্পিন সহায়ক ও নিম্নমানের পিচে খেলার কারণে দেশের বাইরে সিরিজ ও বড় টুর্নামেন্টে বাংলাদেশ দল ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন মন্তব্যও করেন অনেকে। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের সব ম্যাচই মিরপুরে হওয়ায় আবারও আলোচনায় এসেছে এ উইকেট। বুধবার (১১ মার্চ) পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। তবে সিরিজ শুরুর আগে উইকেট নিয়ে ইতিবাচক মনোভাবই দেখা যাচ্ছে সংশ্লিষ্টদের মধ্যে। বাংলাদেশের কোচ ফিল সিমন্স এবং পাকিস্তানের কোচ মাইক হেসন—দুজনই এবার মিরপুরের পিচ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

০৫:০৬ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, নারীসহ নিহত ২

মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, নারীসহ নিহত ২

রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (০৯ মার্চ) দুপুরে ‘এলএ প্লাজা’ নামের ১১ তলা ভবনে আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় ভবনটি থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৫২ মিনিটে ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে অনেকেই ছাদে আশ্রয় নেন এবং কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন।

০১:০৬ এএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement