Apan Desh | আপন দেশ

স্টেডিয়ামে খাবার নেয়ার সুযোগ হারালেন দর্শকরা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৪, ২১ জুলাই ২০২৫

স্টেডিয়ামে খাবার নেয়ার সুযোগ হারালেন দর্শকরা

বিশ্বের বিভিন্ন দেশে স্টেডিয়ামে খাবার নিয়ে ঢোকেন দর্শকরা। কিন্তু বাংলাদেশে তেমন সুযোগ খুব একটা দেখা যায় না। প্রথা ভেঙে পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে খাবার ও পানি নিয়ে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ রাখা হয়েছিল। কিন্তু এক ম্যাচ পরই সে সুযোগ বন্ধ করে দিল বিসিবি।

সোমবার (২১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি এ নির্দেশনা দেয়।

বিসিবির সূত্রে জানা গেছে, সমর্থক ও খেলোয়াড়দের নিরাপত্তাজনিত কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের অভ্যন্তরে খাবারের অতিরিক্ত দাম নিয়ে অভিযোগ অনেক আগে থেকেই। সমর্থকদের ভোগান্তি কমাতে তাই এবার শুকনো খাবার ও পানি নিয়ে মাঠে প্রবেশের নিয়ম রেখেছিল বিসিবি। কিন্তু সুযোগটা নিজেদের কারণেই হারাতে হয়েছে সমর্থকদের!

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়-তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ আগামী ২২ এবং ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। এ দুই ম্যাচ দেখতে আগ্রহী দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার খাবার ও পানীয় নিয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মূলত খাবার ও পানি বলতে শুকনো খাবার ও প্লাস্টিকের পানির বোতলের কথা বুঝিয়েছিল বিসিবি। তবে সমর্থকরা সুযোগ পেয়ে সেটার সদ্ব্যবহার করতে পারেননি। অনেকেই গতকালের ম্যাচে হটপট, টিফিন বক্স ও স্টিলের বাটিতে করে খাবার নিয়ে এসেছেন। অনেকে আবার স্টিলের বোতলে করে এনেছেন পানি। যা খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। ফলে বিষয়টি বেশ উদ্বেগ তৈরি করেছে বিসিবি কর্মকর্তাদের মধ্যে।

আন্তর্জাতিক ম্যাচের প্রটোকল অনুযায়ী, নিজের ব্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত তেমন কিছুই নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। শর্তসাপেক্ষে খাবার ও পানি আনার সুযোগ দেয়া হলেও সেটা এমন কোনো পাত্রে আনা যাবে না যেটা নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তবে গতকাল এ নিয়ম মানেননি সমর্থকরা। অনেকে বড় বড় পাত্রে খাবার আনায় নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সেগুলো চেক করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। এসব কারণেই খাবার নিয়ে মাঠে ঢুকতে দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে বিসিবিকে।

এ প্রসঙ্গে বিসিবির একজন পরিচালক জানান, সমর্থকদের সুবিধার কথা চিন্তা করেই খাবার আনার সুযোগটা রাখা হয়েছিল। তবে বিষয়টিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব হচ্ছে না। শুকনো খাবার ও প্লাস্টিকের বোতলে পানি আনার বদলে অনেকে ভারী জিনিসপত্র নিয়ে ঢুকতে চেয়েছে। বিসিবির কয়েকজন পরিচালক দাঁড়িয়ে থেকে গতকাল এমন পরিস্থিতি দেখেছেন। এটা নিরাপত্তা শঙ্কা তৈরি করছে। আর আইন-শৃঙ্খলা বাহিনীও বেশ বিরক্তি প্রকাশ করেছে। তাই বিসিবিকে বাধ্য হয়ে বাতিল করতে হলো।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান