Apan Desh | আপন দেশ

বিপিএলে ম্যাচের সময় পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩, ১৫ জানুয়ারি ২০২৪

বিপিএলে ম্যাচের সময় পরিবর্তন

আর মাত্র তিন দিন। এরপরই মিরপুরে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি লিগ বিপিএল। এরই মধ্যে অনুশীলন শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই ম্যাচ শুরুর সময় পরিবর্তন করেছে বিসিবি।

সোমবার (১৫ জানুয়ারি) এক বিবৃতি এই তথ্য নিশ্চিত করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক এই সংস্থা। দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি পরিবর্তন করে ২টা ৩০ মিনিটে নির্ধারণ করেছে।

আরও পড়ুন>> বিসিবির দায়িত্ব ছাড়ছেন পাপন

অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হওয়া কথা ছিল সন্ধ্যায় ৬টা ৩০ মিনিটে, কিন্ত পরিবর্তিত সূচি অনুসারে এক ঘন্টা পড়ে মাঠে গড়বে ম্যাচ। তবে শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের উদ্বোধনী দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুরন্ত ঢাকা। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান