Apan Desh | আপন দেশ

শতকের পর তামিম ফিরলেও শক্ত অবস্থানে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৩, ১৫ মার্চ ২০২৬

শতকের পর তামিম ফিরলেও শক্ত অবস্থানে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম ম্যাচে দাপটের সঙ্গে জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বড় জয় তুলে নেয় পাকিস্তান। এতে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরে আসে। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নেয় সিরিজ নির্ধারণী লড়াইয়ে। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। তবে শুরু থেকেই দারুণ খেলেন দুই উদ্বোধনী ব্যাটার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তাদের উদ্বোধনী জুটিতে ১৭ দশমিক ৪ ওভারে আসে ১০০ রান।

এ সিরিজে নিজের ধারাবাহিকতা ধরে রেখে তানজিদ হাসান তামিম আবারও অর্ধশতক তুলে নেন। তিনি ৪৭ বলে অর্ধশতক পূর্ণ করেন। এটি তার একদিনের আন্তর্জাতিক জীবনের ষষ্ঠ অর্ধশতক।

উদ্বোধনীর জুটি ভাঙে ১০৫ রানে। পাকিস্তানের বোলার শাহিন শাহ আফ্রিদির বলে এগিয়ে এসে খেলতে গিয়ে লাইন মিস করলে বোল্ড হন সাইফ হাসান। তিনি ৩৬ রান করেন।

এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন তানজিদ তামিম। তাদের জুটিতে যোগ হয় ৫৩ রান। হারিস রউফের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন শান্ত। তিনি করেন ২৭ রান। সিদ্ধান্ত বদলাতে পুনর্বিবেচনার আবেদন করলেও লাভ হয়নি।

আরও পড়ুন <<>> এবার টস জিতল পাকিস্তান, ব্যাটিংয়ে বাংলাদেশ

এরপরও দারুণ ছন্দে খেলতে থাকেন তানজিদ তামিম। অবশেষে ছক্কা হাঁকিয়ে ৯৮ বলে তুলে নেন নিজের প্রথম আন্তর্জাতিক শতক। এর আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৮৪ রান। এবার সেটিকে ছাড়িয়ে নিজের প্রথম শতক তুলে নিলেন এ উদ্বোধনী ব্যাটার।

তামিমের শতকের ওপর ভর করে ম্যাচে শক্ত অবস্থানে পৌঁছে যায় বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ দশমিক ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল দুই উইকেটে ১৭৮ রান। তানজিদ তামিম ১০০ রান এবং লিটন দাস ৭ রানে অপরাজিত ছিলেন।

তবে শতক করার পর বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ তামিম। ৩৭তম ওভারের দ্বিতীয় বলে আবরার আহমেদের ডেলিভারিতে শাহিন আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে ১০৭ বল খেলে সাতটি ছক্কা ও ছয়টি চারে ১০৭ রান করেন তিনি।

এ রির্পোট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান। ব্যাট করছেন লিটন দাশ ২২ (৩০) এবং তাওহিদ হৃদয় ১২ (১৫)।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়