Apan Desh | আপন দেশ

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে মিরপুর টেস্টের খেলা বন্ধ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪১, ২৮ অক্টোবর ২০২৬

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে মিরপুর টেস্টের খেলা বন্ধ

ছবি: আপন দেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ রাখা হয়েছে। উপকূলে আছড়ে পড়ছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। যার প্রভাব পড়ল মিরপুর টেস্টেও।

বুধবার (২৮ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নামে টাইগাররা।

প্রথম দিনের শেষ সেশনে আলোকস্বল্পতায় ম্যাচ আপাতত বন্ধ রাখে আম্পায়াররা। প্রথম দিনের শেষ সেশনে রাজধানীর আকাশ মেঘলা হয়ে যাওয়ায় খেলা আপাতত বন্ধ আছে। ৭০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২০৭ রান।

আরও পড়ুন <<>> টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

উইকেটে টিকে আছেন ওপেনার সাদমান ইসলাম ও লিটন দাস। সেঞ্চুরির খুব কাছে (৯৬* রান) আছেন সাদমান, অন্যদিকে লিটনের রান ৭। দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত করেছেন ১৯।

এছাড়া তানজিদ হাসান ৭ ও মুমিনুল হক ২৮ রান করে আউট হয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এদিন ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন মুমিনুল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়