Apan Desh | আপন দেশ

১২০ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২১, ১১ মে ২০২৬

১২০ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতি বাংলাদেশ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে ১২০ রানে এগিয়ে থেকে মধ্যাহ্ন বিরতি গেল বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে পাওয়া ২৭ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯৩ রান করেছে টাইগাররা।

সোমবার (১১ মে) টেস্টের চতুর্থ দিনে ৮ উইকেট হাতে নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে স্বাগতিকরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান করেছিল বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ২ ও সাদমান ইসলাম শূন্য হাতে দিন শেষ করেছিলেন।

আরও পড়ুন <<>> মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

চতুর্থ দিন জয় ব্যক্তিগত ৫ রানে পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। বড় ইনিংস খেলতে এদিনও ব্যর্থ হন সাদমান। ১০ রান করে পাকিস্তানের আরেক পেসার হাসান আলির শিকার হন তিনি। 

২৩ রানে ২ উইকেট পতনের পর জুটি বাঁধেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ১২২ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষ করেন মুমিনুল ও শান্ত। 

মুমিনুল ৩ চারে ৩৭ এবং শান্ত ৪টি বাউন্ডারিতে ৩৪ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের আব্বাস ও হাসান ১টি করে উইকেট নেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়