Apan Desh | আপন দেশ

ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪১, ১৪ এপ্রিল ২০২৬

ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল

ছবি: আপন দেশ

বাংলাদেশ সফরকে সামনে রেখে পূর্ণ প্রস্তুতি নিয়েই ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ সদস্যের বহর নিয়ে আসা কিউইরা ইতোমধ্যে টিম হোটেলে উঠেছে এবং দ্রুতই অনুশীলনে নামার কথা রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি। সেখান থেকে কঠোর নিরাপত্তায় সরাসরি হোটেলে নেয়া হয় ক্রিকেটারদের।

একই দিনে দলের সঙ্গে যোগ দেন আরও তিন সদস্য, যারা এর আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলছিলেন। পাশাপাশি রাতের ফ্লাইটে খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের আরও ২২ জন ঢাকায় পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল।

আরও পড়ুন <<>> ডাকাতের গুলিতে ঘানায় ফুটবলার নিহত

এরপর সিরিজের শেষ ম্যাচটি ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টি লড়াই। ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই ম্যাচ হবে চট্টগ্রামে, আর সফরের শেষ ম্যাচ—তৃতীয় টি-টোয়েন্টি—২ মে আবারও মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়