Apan Desh | আপন দেশ

পাকিস্তানকে ২৬৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৮, ১২ মে ২০২৬

পাকিস্তানকে ২৬৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ছবি : সংগৃহীত

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৩৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে টাইগাররা। এতে জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ২৬৮ রান। 

মঙ্গলবার (১২ মে) নাজমুল হোসেন শান্ত ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রানে অপরাজিত থেকে টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করেন। দিনের শুরুতেই ২৬ রানে আউট হন মুশফিক।

এরপর সাজঘরে ফিরে যান লিটন। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন শান্ত। তবে দলীয় ২১৬ রানে ১৫০ বলে ৮৭ রান করে আউট হন টাইগার অধিনায়ক।

আরও পড়ুন : ‘শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন না করায় বেকারত্ব বেশি’

শান্তর বিদায়ের পরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। মিরাজ ২৪, তাইজুল ৩ ও তাসকিন ১১ রান করে সাজঘরে ফিরে যান। এরপরই ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক শান্ত। 

পাকিস্তানের পক্ষে নোমান ও হাসান আলী নেন ৩টি করে উইকেট। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র