Apan Desh | আপন দেশ

পাকিস্তান সিরিজের আগে পিচ নিয়ে কোচদের সন্তুষ্টি 

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৬, ১০ মার্চ ২০২৬

পাকিস্তান সিরিজের আগে পিচ নিয়ে কোচদের সন্তুষ্টি 

শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। অতিরিক্ত স্পিন সহায়ক ও নিম্নমানের পিচে খেলার কারণে দেশের বাইরে সিরিজ ও বড় টুর্নামেন্টে বাংলাদেশ দল ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন মন্তব্যও করেন অনেকে। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের সব ম্যাচই মিরপুরে হওয়ায় আবারও আলোচনায় এসেছে এ উইকেট।

বুধবার (১১ মার্চ) পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। তবে সিরিজ শুরুর আগে উইকেট নিয়ে ইতিবাচক মনোভাবই দেখা যাচ্ছে সংশ্লিষ্টদের মধ্যে। বাংলাদেশের কোচ ফিল সিমন্স এবং পাকিস্তানের কোচ মাইক হেসন—দুজনই এবার মিরপুরের পিচ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, দ্বিপাক্ষিক সিরিজে প্রায় সব দলই নিজেদের শক্তির জায়গা বিবেচনা করে পিচ প্রস্তুত করে এবং হোম সুবিধা নেয়ার চেষ্টা করে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মতো পিচ এবার হবে না বলে জানান তিনি।

মিরাজ বলেন, অবশ্যই ভালো উইকেটে খেলব। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা যেটা করেছি, সেটা হোম সুবিধা নেয়ার অংশ ছিল। বিশ্বের সব দলই হোম সুবিধা নেয়ার চেষ্টা করে। ওয়েস্ট ইন্ডিজ স্পিনে একটু দুর্বল, তাই আমরা সে সুবিধা নেয়ার চেষ্টা করেছি। এখন আমরা ভালো উইকেটে খেলতে চাই, যাতে ব্যাটাররা আত্মবিশ্বাস পায় এবং বেশি রান করতে পারে।

তিনি বলেন, ২০২৭ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এ সরাসরি জায়গা পেতে হলে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। তাই সামনে থাকা সিরিজগুলোতে ভালো পারফরম্যান্স করা জরুরি।

আরও পড়ুন <<>> বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত

মিরাজের ভাষায়, বিশ্বকাপে সাধারণত ভালো উইকেট থাকে। আমরা সে ধরনের উইকেটে খেলার অভ্যাস গড়ে তুলতে চাই। ২০২৭ বিশ্বকাপের আগে আমাদের অনেক ওয়ানডে ম্যাচ আছে। যদি বেশিরভাগ ম্যাচ ভালো উইকেটে খেলতে পারি, তাহলে ভালো অভিজ্ঞতা হবে।

তবে হোম কন্ডিশনের সুবিধাও নিতে চায় বাংলাদেশ দল। মিরাজ বলেন, হোম কন্ডিশন মানে এ নয় যে আমরা খারাপ উইকেটে খেলব। আমরা ভালো উইকেটেই খেলতে চাই, তবে সুযোগ থাকলে হোম অ্যাডভান্টেজটাও নিতে চাই।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ