Apan Desh | আপন দেশ

জয়ের বন্দরে নোঙর ফেলল দুর্দান্ত ঢাকা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ১৯ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৯:২৩, ১৯ জানুয়ারি ২০২৪

জয়ের বন্দরে নোঙর ফেলল দুর্দান্ত ঢাকা

বিপিএলের দশম আসরে জয় দিয়ে শুরু করলো দুর্দান্ত ঢাকা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে মোসাদ্দেকের দল। শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ঢাকা ও কুমিল্লা।

২০ ওভারের ম্যাচটিতে আগেই ব্যাট করে চ্যাম্পিয়ন কুমিল্লা। ৬ উইকেটে ১৪৩ রানের পুঁজি নিয়ে ইনিংস শেষ করে। লক্ষ্য ছুঁতে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর ফেলে দুর্দান্ত ঢাকা।

১৮.২ ওভারে ১৩০/১ থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস শেষ করে ১৪৩/৬’তে। দুর্দান্ত ঢাকার দুই পেসার তাসকিন-শরিফুল যেন শেষ বিকেলে আগুন ঝরালেন। ১৯তম ওভারে এসে তাসকিন পান জোড়া উইকেটের দেখা। ইনিংসে শেষ ওভারের শেষ ৩ বলে শরিফুল ইসলাম নেন ৩ উইকেট! এটিই এবারের বিপিএলের প্রথম হ্যাটট্রিক। আর পুরো বিপিএল ক্যারিয়ারের হিসাবে সপ্তম, বাংলাদেশের বোলারদের মধ্যে ৪র্থ।

আরও পড়ুন>> সরকারের সঙ্গে ঐক্যের শর্ত দিলেন নুর

এর আগে, ইমরুল কায়েস আর তাওহীদ হৃদয়ের শতরান ছাড়ানো জুটিতে স্বস্তি পায় কুমিল্লা। তবুও তারা প্রতিপক্ষকে দিতে পারেনি বড় লক্ষ্য। টস হেরে ব্যাটিং পেয়ে এদিন অধিনায়ক লিটন দাসকে শুরুতেই হারায় কুমিল্লা। এরপর ইমরুল-হৃদয় ১০৭ রানের জুটি গড়েন।

এদিকে ১৪৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাওয়ার প্লের প্রথম ৬ ওভারেই দুর্দান্ত ঢাকার স্কোরবোর্ডে ৫৬ রান। এরমধ্যে মোহাম্মদ নাইম শেখেরই ৪০ রান। ২৩ বলে সমান ৩ চার ও ছক্কায় পাওয়ার প্লে রাঙান ওপেনার নাইম। দারুণ সব স্ট্রোক্সে ফিফটিতে পৌঁছান ৩৮ বলে। গুনাথিলাকা ও নাইমের ওপেনিং জুটির রান যখন ১০১, কুমিল্লাকে ব্রেকথ্রু এনে দেন স্পিনার তানভীর ইসলাম। ৫২ রানে প্যাভিলিয়নে ফেরত যান নাইম।

ওভারের শেষ বলে তানভীরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন গুনাথিলাকা। আম্পায়ার আঙুল উঁচিয়ে আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান ৩৯ রানে থাকা গুনাথিলাকা। তানভীর ইসলাম পরের ওভারে এসে ঠিকই ফিরিয়ে দেন গুনাথিলাকাকে। ৪২ বলে এই লঙ্কান ব্যাটার খেলেন ৪১ রানের ইনিংস।

পাঁচ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারায় দুর্দান্ত ঢাকা। মুস্তাফিজুর রহমান প্রথম উইকেটের দেখা পান উইকেটকিপার লিটন দাসের সৌজন্যে। অনেকটা দৌড়ে ক্রিজে গিয়ে লাথিস ক্রসপুলের হাওয়ায় ভাসিয়ে দেওয়া বল লুফে নেন লিটন। ফেরার আগে ৮ বল খেলে করেন পাঁচ রান।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান