Apan Desh | আপন দেশ

বাংলাদেশের লক্ষ্য ২৪৮ রান

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৩, ১৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:৪৪, ১৭ এপ্রিল ২০২৬

বাংলাদেশের লক্ষ্য ২৪৮ রান

মিরপুরে বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে কিউইরা ৮ উইকেটে তুলেছে ২৪৭ রান। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ২৪৮ রান।

আধুনিক ওয়ানডে ক্রিকেটে এ লক্ষ্য খুব বড় না হলেও মিরপুরের উইকেটে চিত্রটা ভিন্ন। এখানে রান তাড়া করে জয়ের সংখ্যা সীমিত। ২৪০-এর বেশি রান করে জয়ের নজিরও খুব কম। তাই বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা সহজ নয়।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা ধীরগতিতে খেলতে থাকে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন হেনরি নিকলস। ৮৩ বলে খেলা তার ইনিংসটি দলকে মজবুত ভিত্তি এনে দেয়।

শেষের দিকে ইনিংসকে এগিয়ে নেন ডিন ফক্সক্রফট। তিনি ৫৮ বলে ৫৯ রান করে দলকে লড়াই করার মতো স্কোর এনে দেন। তার ইনিংসের কল্যাণেই নির্ধারিত ওভারে ভালো সংগ্রহ পায় কিউইরা।

আরও পড়ুন <<>> টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিং তদন্তে আইসিসি

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শরিফুল ইসলাম। দীর্ঘ বিরতির পর দলে ফিরে ২৭ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।

ম্যাচ যত গড়িয়েছে, উইকেট ততই ধীর হয়েছে এবং বল নিচু হয়ে আসতে শুরু করেছে। ফলে রান তাড়া করতে গিয়ে বাংলাদেশের ব্যাটারদের জন্য কাজটা আরও কঠিন হয়ে উঠতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের