ফাইল ছবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এ সিরিজের প্রথম ম্যাচ মাঠে বসে বিনামূল্যে দেখার সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার (২৮ অক্টোবর) থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সকাল সাড়ে ৯টায় শুরু হতে যাওয়া মিরপুরের এ ম্যাচটি ক্রিকেটপ্রেমীদের জন্য বিনা মূল্যে দেখতে পারবে।
শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টের পাঁচ দিনই দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে নর্থ ও সাউথ গ্যালারি। বিসিবির এ উদ্যোগের ফলে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত দুটি গ্যালারিতে বিনা মূল্যে প্রবেশ করে খেলা উপভোগ করতে পারবেন দর্শকেরা।
আরও পড়ুন <<>> ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যালে লুডু চ্যাম্পিয়ন অর্পনা অপু
তবে বিনা মূল্যে প্রবেশের এ সুবিধা স্টেডিয়ামের সব গ্যালারির জন্য প্রযোজ্য নয়। গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক গ্যালারিসহ অন্যান্য ভিআইপি আসনের ক্ষেত্রে এ সুযোগ থাকছে না।
ক্রিকেটপ্রেমীদের মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিতেই বিসিবির এ বিশেষ ব্যবস্থা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়াতে বিনা মূল্যে প্রবেশের সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































