Apan Desh | আপন দেশ

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৭, ১৬ মার্চ ২০২৬

আপডেট: ০৯:০৬, ১৭ মার্চ ২০২৬

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত হয়েছে। তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে কিউই দল।

সোমবার (১৬ মার্চ) সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরদিনই এই সূচি ঘোষণা করা হলো। টাইগারদের পরবর্তী আন্তর্জাতিক সিরিজও হবে দেশের মাটিতে, যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

সূচি অনুযায়ী, ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে কিউইরা। এরপর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে সফরকারীরা।

১৭ এপ্রিল মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এরপর দুই দল চট্টগ্রামে যাবে। সেখানে ২৩ এপ্রিল সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

আরও পড়ুন <<>> আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

এরপর ২৭ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ হবে ২৯ এপ্রিল। সংক্ষিপ্ত ফরম্যাটের শেষ ম্যাচ খেলতে দুই দল আবার ঢাকায় ফিরবে। ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি–টোয়েন্টি।

ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায় এবং টি–টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়। বিশ্বকাপ বয়কটের পর এ সিরিজ দিয়েই আবার টি–টোয়েন্টি ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়