Apan Desh | আপন দেশ

আইসিসি

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আইসিসি প্রতিনিধি দল

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আইসিসি প্রতিনিধি দল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। দেশের ক্রিকেট প্রশাসনে চলমান পরিস্থিতি এবং নির্বাচন প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করাই তাদের সফরের মূল উদ্দেশ্য। সোমবার (০১ জুন) রাজধানীতে পৌঁছানো প্রতিনিধি দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ড. মুসাজি এবং জিম্বাবুয়ের ড. মুকুলানি। সফরকালে তারা বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত ও তথ্য সংগ্রহ করবেন।

০৪:২৫ পিএম, ১ জুন ২০২৬ সোমবার

আইসিসি থেকে শাস্তি পেলেন জ্যোতি

আইসিসি থেকে শাস্তি পেলেন জ্যোতি

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মেজাজ হারিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ক্রিকেট সরঞ্জামের অপব্যবহারের দায়ে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে এবং নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে। শনিবার (০২ মে) সিলেটে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে এ ঘটনা ঘটে। বাংলাদেশের ইনিংসে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে নিজের ওপর নিয়ন্ত্রণ হারান জ্যোতি। মাঠ ছাড়ার আগে ক্ষোভে নিজের ব্যাটটি জোরে মাটিতে ছুঁড়ে মারেন।

১২:৩৯ এএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার

আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে দেশীয় ক্রিকেটে অস্থিরতার আভাস দেখা দিয়েছে। বিসিবির আশঙ্কা, এ পদক্ষেপকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ‘সরকারি হস্তক্ষেপ’ হিসেবে বিবেচনা করতে পারে। সোমবার (১৬ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি এ উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে বোর্ড জানায়, বর্তমান বিসিবি একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত পরিচালনা পর্ষদ। এনএসসির সাম্প্রতিক গেজেট নিয়ে উদ্বেগ জানিয়ে বিসিবি বলেছে, এ ধরনের তদন্ত বোর্ডের স্থিতিশীলতা, স্বাধীনতা ও ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।

১০:৫৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার

বিশ্বকাপ নিয়ে শশীর সতর্কবার্তা, অপেক্ষায় আইসিসি

বিশ্বকাপ নিয়ে শশীর সতর্কবার্তা, অপেক্ষায় আইসিসি

ভারত–পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ বর্জন হুমকি, আইসিসির কড়া অবস্থান ও পিসিবির নীরবতায় বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা বাড়ছেই সমাধানের অপেক্ষায় বিশ্ব ক্রিকেট। আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। তবে পিসিবি জানিয়ে দিয়েছে, তারা ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের এ ম্যাচটি বয়কট করবে। যদিও এ হুমকি ঘিরে সৃষ্ট অচলাবস্থা কাটেনি বরং পরিস্থিতি এখনো যেখানে ছিল সেখানেই থমকে আছে। এর মধ্যেই বিকেল থেকে ভারত ও পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে আইসিসির জরুরি বোর্ড সভার খবর আসে। তবে ক্রিকবাজের প্রতিবেদন বলছে, এখন পর্যন্ত সভার কোনো অগ্রগতি নেই।

০৯:৫২ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ খেলবে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট

বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ খেলবে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপে না খেলায় বাংলাদেশের ক্রিকেটাররা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। এ পরিস্থিতিতে খেলোয়াড়দের ক্ষতি পুষিয়ে দিতে নতুন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে খেলতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দেয়া হলেও তা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।

১০:০১ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার

বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো বাংলাদেশ

বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো বাংলাদেশ

টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে দুপক্ষের অনড় অবস্থানের কারণে চুড়ান্ত সিদ্ধান্ত জানালো ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড (আইসিসি)। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়ে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে জায়গা করে দিলো আইসিসি। এমনটাই জানিয়েছে ক্রিকবাজ। গত ২১ জানুয়ারি আইসিসি তাদের পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভা করেছিল। বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা ছিল। তাদের সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছিল। কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানে অনড়। অবশেষে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি। 

০৪:৪৫ পিএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে পাকিস্তানের চিঠি

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে পাকিস্তানের চিঠি

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  বুধবার (২১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো। সম্প্রতি জিও সুপার জানিয়েছিল, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসি কোনো সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিয়ে ভেবে দেখবে পাকিস্তান সরকার। এই ইস্যুতে ইসলামাবাদের আনুষ্ঠানিক সম্মতির অপেক্ষা ছিল। এবার আইসিসিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়াল পাকিস্তান।

১২:১০ পিএম, ২১ জানুয়ারি ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement