জহিরুল হক রানা ও জামাল উদ্দিন বারী। ছবি: আপন দেশ
ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হয়েছে। এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জহিরুল হক রানা। সম্পাদক হয়েছেন জামাল উদ্দিন বারী।
শনিবার (২৪ অক্টোবর) দিনভর ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিটির ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে জহিরুল হক রানা ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদরুল হাসান পেয়েছেন ৫০ ভোট।
এদিকে ১২৯ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুস সেলিম। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৯ ভোট।
এছাড়া সম্পাদক পদে জামাল উদ্দিন বারী ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শহীদুল ইসলাম ৪৯ ভোট পেয়েছেন। ১০৯ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মোস্তফা কামাল। কোষাধ্যক্ষ পদে ১২৭ ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন এস এম জাহাঙ্গীর।
আরও পড়ুন<<>>সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রীর মৃত্যু
অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক পদে মো. আলী হোসেন নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইদ্রিস মাদ্রাজী পেয়েছেন ৬০ ভোট।
সদস্য পদে ছয়জনকে নির্বাচিত করা হয়েছে। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, খন্দকার হাসনাত করিম, মো. এমরান হোসেন, লিপিকা সরকার, গোলাম শাহানী, মুহঃ আরিফ-উদ-দৌলা এবং মাহমুদুল হত জাহাঙ্গীর।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































