Apan Desh | আপন দেশ

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আইসিসি প্রতিনিধি দল

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৫, ১ জুন ২০২৬

আপডেট: ১৬:২৬, ১ জুন ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আইসিসি প্রতিনিধি দল

ছবি: আপন দেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। দেশের ক্রিকেট প্রশাসনে চলমান পরিস্থিতি এবং নির্বাচন প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করাই তাদের সফরের মূল উদ্দেশ্য।

সোমবার (০১ জুন) রাজধানীতে পৌঁছানো প্রতিনিধি দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ড. মুসাজি এবং জিম্বাবুয়ের ড. মুকুলানি। সফরকালে তারা বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত ও তথ্য সংগ্রহ করবেন।

ক্রিকেট-সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনের আগে বাংলাদেশের ক্রিকেট প্রশাসনিক কাঠামো এবং নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে সরাসরি ধারণা নিতে চায় আইসিসি। এ কারণেই প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে এসেছে।

আরও পড়ুন <<>> চাইনিজ তাইপেকে হারিয়ে প্রথম জয় বাংলাদেশের 

এর আগে বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আইসিসি বোর্ড এবং আইসিসি বিজনেস কর্পোরেশন বোর্ডে বাংলাদেশের প্রতিনিধি মনোনয়নের বিষয়টি নির্বাচন শেষে চূড়ান্ত করা হবে। নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর এসব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে প্রতিনিধিদের নাম নির্ধারণ করা হবে।

বিসিবির মতে, আইসিসি প্রতিনিধি দলের এ সফর নির্বাচন-সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নের অংশ। সফর শেষে তারা তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ আইসিসি বোর্ডের কাছে জমা দেবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের